• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিলাইছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jan 2020   Saturday

শনিবার বিলাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে উপজেলা কনফারেন্স কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। ইউএনও পারভেজ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় রবিন তঞ্চঙ্গ্যা ও উৎপলা চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক সাথোয়াই মার্মা, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমা, বীর মুক্তিযোদ্ধা শাক্যপ্রিয় বড়–য়া, পিআইও সুজন কান্তি দাশ ও কেংড়াছড়ি ইউপির চেয়ারম্যান অমরজীব চাকমা। সহকারী শিক্ষক বিপ্লব বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিলাইছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম।

 

এর আগে সকালে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে শুরু করে বিলাইছড়ি বাজার হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ হয়। র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা ও ইউএনও পারভেজ চৌধুরী উপস্থিত সকলকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন-ভিত্তিক স্থির চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।

 

এ দিকে ১০ জানুয়ারী সারাদেশের মত বিলাইছড়ি উপজেলাতেও মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ