• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2019   Monday

খাগড়াছড়ির মহালছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায়  সোমবার  মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

 

প্রত্যুষে ৩ বার তোপধ্বনি ও সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৬টায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর বিশাল বিজয় শোভাযাত্রা সহ বিভিন্ন রাজনৈতিক দলসমূহ শোভাযাত্রা সহকারে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৮টায় উপজেলা মাঠে  জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর পরই পুলিশ, আনসার, ভিডিপি, ব্যান্ডদল, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার স্কাউট দল ও গালর্স গাইড কুচকাওয়াজ এবং শরীর চর্চা প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত ও মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নূরে আলম ফকির। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ সংবর্ধনা অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক রতন কুমার শীল, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নূরে আলম ফকির, মুক্তিযোদ্ধা স্বপন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা এ কে এম হুমায়ূন কবির প্রমুখ।

 

সারাদিনের কর্মসূচির মধ্যে আরও  ছিল  বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের প্রতি সংবর্ধনা এবং উপজেলার গেজেটভুক্ত ৮জন বীর মুক্তিযোদ্ধাকে স্মার্টকার্ড বিতরন,  ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত, কয়েকটি প্রতিষ্ঠানে উন্নত খাবার পরিবেশনসহ সন্ধ্যায় স্থানীয় শিল্পী ও ক্লোজআপ ওয়ান এর খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় বিজয় কনসার্ট এর আয়োজন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ