• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়িতে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2019   Monday

 সোমবার জুরাছড়িতে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।     

                                                  

 

দিনের ভোরের আলো ফোটার সাথে সাথে উপজেলার সরকারী, বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ  শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে এবং শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে কর্মসূচী অনুসারে  চিত্রাঙ্কন, দেশাত্ববোধক গান, কুচকাওয়াজ, পুরস্কার বিতরন এবং বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

দিনের শুরুতে কর্মসূচি অনুসারে উপজেলা মাঠে জুরাছড়ি উপজেলার রিসোর্স কর্মকর্তা মো: মোর্শেদুল আলমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে কচিকাঁচা শিশুদের পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশন করার পর এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

পরে উপজেলা বাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বাণী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান এবং অনুষ্ঠানের শুভ  উদ্বোধন ঘোষনা করেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। পরে প্যারেড  কমান্ডার  মো:ওয়াহিদুল ওয়াহিদের পরিচালনায় মাঠ পার্শ্ব শুরু হয় এবং  পুলিশ বাহিনী,  আনসার বাহিনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে, ডিসপ্লে, কুচকাওয়াজ প্রদর্শন করেন।

 

এসময় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহমুদুল হায় পি,পিএম পরিদর্শন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ