• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

হতদরিদ্রদের স্বাবলম্বী করতে কাপ্তাইয়ে রেড ক্রিসেন্ট ও রেড ক্রসের মহতী উদ্যোগ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2019   Tuesday

হত দরিদ্রদের স্বাবলম্বী করে গড়ে তুলতে রেড ক্রিসেন্ট ও রেড ক্রস নিয়েছে এক মহতী উদ্যোগ। গবাদী পশু পালন, কৃষি, ক্ষুদ্র ব্যবসা ও আত্মকর্মসংস্থান (ইকোসেপ) প্রকল্পের আওতায় মঙ্গলবার কাপ্তাই উপজেলার ৩টি পাড়ায় ১৬৭টি পরিবারে মাথাপিছু ৩০ হাজার টাকা করে মোট ৫০ লক্ষ টাকা বিতরণ করা হয়।

 

উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের মুরালী পাড়ায় ৪৭ পরিবার, দেবতাছড়ি পাড়ায় ৩৫ পরিবার এবং কাপ্তাই ইউনিয়নের আফছারের ঘোনাধীন জেলে পাড়ায় ৮৫ পরিবারের মাঝে এ চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সিডি বিভাগ ঢাকা’র পরিচালক এম এ হালিম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন ও রাঙ্গামাটি জেলা রেড ক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি ইউনিটের কর্মকর্তা রেজাউল করিম রেজা, মোঃ কামাল উদ্দিন, নুরুল করিম, পোকাল পার্সন ঢাকা’র পঙ্কজ কুমার সরকার, রেড ক্রস কর্মকর্তা রফিকুল হাসান শুভ, মংকিউ প্রমুখ। প্রধান অতিথি বলেন, এ ৩০ হাজার টাকা আপনাদের পরিশোধ করতে অথবা সুদ দিতে হবে না। তবে  এই টাকা দিয়ে আপনারা নিজেরা স্বাবলম্বী হিসেবে গড়ে উঠতে হবে। বিশেষ অতিথি মাহফুজুর রহমান বলেন, সঠিকভাবে এ টাকা পরিচালিত হচ্ছে কিনা তা নির্দিষ্ট কমিটি তদারকি করবে। আপনারা স্বাবলম্বী হিসেবে গড়ে উঠলে সেটাই হবে রেড ক্রিসেন্ট ও রেড ক্রস এর সফলতা।

 

উল্লেখ্য, রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট ২০১৭ সালে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এলাকার হতদরিদ্র ৭২ জনকে আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নেয়। ইকোসেপ প্রকল্পের আওতায় হতদরিদ্র ৭২ জনকে মাথাপিছু ৩০ হাজার টাকা করে সর্বমোট ২১ লক্ষ টাকা দেয়া হয়। বর্তমানে ২১ লক্ষ টাকায় কেনা সম্পদ প্রায় ৪৪ লক্ষ টাকায় এসে দাঁড়িয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ