• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী স্থির চিত্র প্রদর্শনী শুরু

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2015   Thursday

খাগড়াছড়িতে বৃহস্পতিবার থেকে তিন দিন ব্যাপী “আমার প্রিয় খাগড়াছড়ির বিবর্ণ মুখ” শীর্ষক স্থির চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

 

হুয়াঙ বোইও-বা (অগ্রসর চিন্তার কেন্দ্র) সাধারণ সম্পাদকজেমিন চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, হুয়াঙ বোইও-বার উদ্যোগে খাগড়াছড়ির স্বনির্ভর মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষাবিদ ও খাগড়াছড়ি মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রজ্ঞাবীর চাকমা।

 

প্রদর্শনীতে খাগড়াছড়ি পৌর সমাজ উন্নয়ন সমন্বয় কমিটির একটি লিফলেটও বিতরণ করা হয়। “আপনার শহর পরিচ্ছন্ন রাখুন, নাগরিক দায়িত্ব পালন করুন” শিরোনামে প্রকাশিত উক্ত প্রচারপত্রে শহরবাসীকে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলতে নিষেধ করা হয়েছে।

 

 প্রেস বার্তায় বলা হয়, মূলতঃ বর্ধিঞ্চু খাগড়াছড়ি শহরের পরিবর্তনের দু’একটি ক্ষতিকর দিক ও এ সম্পর্কে শহরবাসীকে সচেতন করে তোলার জন্য এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে আলোকচিত্র শিল্পী ও ডক্যুমেন্টারী ছবি নির্মাতা শুভাশীষ চাকমা ও রিকো চাকমার মোট ৪১টি ছবি স্থান পেয়েছে। ছবিগুলোতে শহরে যত্রতত্র ফেলা ময়লা আজর্বনার দৃশ্য, সংকীর্ণ নোংরা নর্দমা, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার বেহাল অবস্থা, খাগড়ছড়ি নদীর দূষণ ও ভাঙন, নারাঙহিয়া ফিত্তি (বিল) ভরাট করে ঘরবাড়ি নির্মাণ, সরু গলি, যানজট ইত্যাদি দৃশ্য তুলে ধরা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ