• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

আসন্ন উপজেলা নির্বাচনে
রাঙামাটিতে চেয়ারম্যান ৪, ভাইস-চেয়ারম্যান পদ প্রার্থী থেকে ৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2019   Wednesday

আসন্ন উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বুধবার রাঙামাটির দশ উপজেলায় চেয়ারম্যান পদ প্রার্থী থেকে ৪ জন, ভাইস-চেয়ারম্যানের প্রার্থী থেকে ৬ জন  মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে রাঙামাটির দশ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

জেলা নির্বাচন কার্যালয় জানায়, রাঙামাটির দশ উপজেলার  চেয়ারম্যান পদে ২৬ জন, ভাইস-চেয়ারম্যান(পুরুষ) ৩৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়ে ছিলেন। এর মধ্যে মনোনয়নপত্র বাছাইয়ের দিনে ঋণ খেলাপীর দায়ে তিন চেয়ারম্যানসহ ৮ জনের প্রার্থীতা বাতিল করে নির্বাচন কার্যালয়।  বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দশ উপজেলার চেয়ারম্যান পদ প্রার্থী থেকে ৪ জন, ভাইস-চেয়ারম্যানের প্রার্থী থেকে ৬ জন  মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।  এর মধ্যে হচ্ছে লংগদু উপজেলা থেকে চেয়ারম্যান  পদ প্রার্থী মোঃ আব্দুল রহিম, হাজী ফয়েজুল আজিম, ভাইস চেয়ারম্যান প্রার্থী সরোয়ার হোসেন, কাউখালী থেকে চেয়ারম্যান প্রার্থী সুজিব তালুকদার(তুহিন) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল ফেরদৌস, বরকল থেকে চেয়ারম্যান প্রার্থী উৎপল চাকমা(রাজেন), বাঘাইছড়িতে ভাইস চেয়ারম্যান প্রার্থী  বিল্টু চাকমা, রাঙামাটি সদর থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সোলেয়মান  ও  নানিয়ারচরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিরিনা বেগম  এবং কাপ্তাইয়ের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলম মনোনয়ন প্রত্যাহার করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ