• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

মোনঘর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরুস্কার বিতরণ ও নবীন বরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Feb 2019   Thursday

পার্বত্য চট্টগ্রামের ছিন্নমূল ও অনাথ শিশুদের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মোনঘর উচ্চ বিদ্যালয়ের বৃহস্পতিবার বার্ষিক পুরুস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মোনঘর মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমিত ঝিমিত চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উত্তম খীসা, প্যারিসের কমগেষ্ট কোম্পানীর এনালিষ্ট এন্ড পার্টফলিও ম্যানেজার ইমিল ওয়ালটার, প্যারিসের লুসিয়ল ফাউন্ডেশনের কর্মকর্তা এ্যান পাথুসিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মনোঘর এর জেনারেল ম্যানেজার কীর্তি নিশান চাকমা। 

 

অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধক হিসেবে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন মনোঘর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ভেনাঃ শ্রদ্ধালংকার মহাথেরো। অনুষ্ঠান শেষে পুরুস্কার বিতরণ, নবীন শিক্ষার্থীদের বরণ ও শিক্ষার্থীদের  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি সহশিক্ষা হিসেবে সাংস্কৃতিক, ক্রীড়া ইত্যাদি বিষয়ের চর্চা করতে হবে। নিয়মিত পড়াশোনা, সাংস্কৃতিক কর্মকান্ড ও ক্রীড়র চর্চা চালিয়ে গেলে সফলতা শিক্ষার্থীদের জীবনে অবশ্যই আসবেই। এগুলোর চর্চা যত বেশি হবে ততই তোমরা উপকৃত হবে। তিনি বলেন, মন-মানসিকতায় তোমাদের আলোকিত মানুষ হতে হবে। যাতে করে তোমাদের আলোতে পরিবার, সমাজ, রাষ্ট্র এবং বিশ্ব যেন আলোকিত হয়।

 

পরিষদ চেয়ারম্যান শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, জন্মলগ্ন থেকে এই প্রতিষ্ঠানটি গরীব শিশুদের কল্যাণে কাজ যাচ্ছে এটি খুবই মহৎ মানবতার ও প্রসংশনীয় বিষয়।  আজ এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী আলোকিত মানুষ হয়ে দেশের বিভিন্ন সেক্টরে কাজ করছে। এটি এই প্রতিষ্ঠান ও এই জেলার জন্য গর্বের বিষয়। তাদের ন্যয় তোমাদেরকেও প্রতিষ্ঠিত হতে হবে। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে বিনামূল্যে বই বিতরণ, শিক্ষা বৃত্তি, অবকাঠামো’সহ বিভিন্ন উন্নয়ন করে যাচ্ছে। পার্বত্য এলাকার নৃ-গোষ্ঠী শিশুদের কথা মাথায় রেখে সরকার ২০১৭ সাল থেকে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় পাঠ্য বই বিতরণ করছে এবং পার্বত্য জেলা পরিষদ কর্তৃক নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদানের শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছে। উন্নতশীল রাষ্ট্রগঠনের সরকারের যে স্বপ্ন তা বাস্তবায়নে সকলকে পাশে থাকার আহ্বান জানান চেয়ারম্যান।

 

তিনি বিদ্যালয়ের সাংস্কৃতি, ক্রীড়া সরঞ্জাম ক্রয়ের জন্য ৫লাখ টাকা প্রদান ও খাধ্য শস্য বরাদ্দ দেয়ার আশ্বাস দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ