• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে হস্তশিল্প পন্য তৈরী বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2019   Thursday

রাঙামাটিতে  ৫দিনব্যাপী বিভিন্ন ধরনের হস্তশিল্প পন্য তৈরী বিষয়ক প্রশিক্ষণ কোর্স বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে।

 

আশিকা সম্মেলন কক্ষে  এসএমই ফাউন্ডেশনের আয়োজনে নারী বিবর্তন ও উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সহযোগিতায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল।

 

জাতীয় ক্ষুদ্র কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) মহিলা উদ্যোক্তা কাউন্সিল রাঙামাটি জেলা শাখার সভানেত্রী ও বেসরকারী উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এমএমই ফাউন্ডেশনের সহকারী ব্যাবস্থাপক আবির হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, নাসিব এর রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি ও বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, ডিএনএ প্রোডাকশনের প্রশিক্ষক পার্থ গুপ্ত ও তন্দ্রা মুখার্জী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগ্রেসিভ এর সমন্বয়কারী নুকু চাকমা। 

 

প্রশিক্ষনে বিশেষ করে মহিলাদের গহনা, হাতের কারু, পুটির মালা’সহ বিভিন্ন সামগ্রী তৈরির উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষনে জেলার ৩০জন নারী প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্যঅঞ্চলের সাংস্কৃতিক ও জীব বৈচিত্রের সাথে এখানকার উৎপাদিত হস্তশিল্প পন্যের একটি নিবিড় যোগসূত্র রয়েছে। কিন্তু এই পন্যের সমাহার বা পসরা সাজিয়ে বিক্রী করার মতো তেমন কোনো মার্কেট নেই বললে চলে। এ বিষয়গুলো মাথায় রেখে আগামীতে এখানকার ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের জন্য মার্কেট করার পরিকল্পনা গ্রহণ করতে হবে। এর ফলে উদ্যোক্তাদের বিক্রীর পাশাপাশি পর্যটকদের আগমনও বৃদ্ধি পাবে। বক্তরা বলেন, প্রশিক্ষনার্থীদের প্রতিটি পন্যই ভিন্ন ভিন্ন ডিজাইনের। এসব পন্য দেশ বিদেশে রপ্তানি করার ব্যবস্থা গ্রহণ করা হলে উদ্যোক্তারা আরো পন্য তৈরিতে উদ্যোগী হবে। পরে অতিথিরা প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ শেষে প্রশিক্ষণার্থীদের তৈরি পন্যগুলো পরিদর্শন করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ