• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

সাপছড়ি ইউনিয়নে গণ শুনানী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2019   Thursday

স্থানীয় পর্যায়ে সুশাসন ও উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার লক্ষে বৃহস্পতিবার রাঙামাটির সাপছড়ি ইউনিয়নে সরকারী-বেসরকারী দপ্তরের সাথে জনসাধারনের সম্পৃক্ততা উন্নয়নে এক গণ শুনানী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৩ নং সাপছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও হেলভেটাস সুইসইন্টার-কোঅপারেশন বাংলাদেশএর কারিগরি সহযোগীতায় এবং গ্রীনহিল কর্তৃক  বাস্তবায়িত ‘গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক, প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন“ প্রকল্পের আওতায় সাপছড়ি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে গণ শুণানী সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সুমনী আক্তার। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমার সভাপতিত্বে বক্তব্যে দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: আব্দুর রশিদ, হেডম্যান দীপন দেওয়ান, গ্রীনহিলএর পরিচালক (অর্থ ও প্রশাসন)  উপাল কান্তি মুসুদ্দী প্রমুখ। সভা সঞ্চালনা করেন পরিষদের সচিব মতিলাল চাকমা। এসময় গণ শুণানী সভায় গ্রীনহিলএর পরিচালক (অর্থ ও প্রশাসন) সীর্ক প্রকল্পের টীম লিডার অমূল্য ধন চাকমাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি, জন প্রতিনিধি, ঐতিহ্যবাহী নেতৃবৃন্দ, স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ইউনিয়নের জনষাধারণ উপস্থিত ছিলেন। গণ শুণানী সভায় সীর্ক প্রকল্পে কর্মকর্তাসহ মোট ৪২জন অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সুমনী আক্তার একটি উদ্ধৃতি দিয়ে বলেন আমাদের দেশের নাম বাংলাদেশ, দেশের মালিক যেহেতু জনগণ এবং জনগণের ট্যাক্সের টাকায় আমরা বেতন ভাতা নিই এবং অফিস পরিচালনা করছি সুতরাং আমাদের জনগণের কাছে স্বচ্ছতার জন্য জবাবদিহিতা রয়েছে এবং এ বিষয়ে তিনি সেবা প্রদানকারী এবং সেবাগ্রহীতাদের মধ্যে কেউ কাউকে প্রতিপক্ষ না ভাবার অনুরোধ করেন। আমাদের দরকার কে কি সেবা দেয় এবং সেবা কিভাবে দেয় সেই বিষয়গুলো অনেকের অজানা, তাই সেইগুলো আমাদের সবার দায়িত্ব জানানো। তৃণমূল পর্যায়ের জনসাধরণের জন্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলকে দায়িত্বশীল হওয়ার অনুরোধ করেন।

 

সভাপতির বক্তব্যে মৃনাল কান্তি চাকমা বলেন,সেবা গ্রহণকারী এবং সেবা প্রদানকারীর মাঝে সঠিক যোগাযোগ থাকতে হবে এবং কাজের অগ্রগতি বিষয়ে জবাব দিহিতা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ