• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীক উষাতন তালুকদার লংগদুতে বিরামহীন প্রচারনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Dec 2018   Saturday

রাঙামাটি ২৯৯নং আসনের স্বতন্ত্র প্রার্থী ও সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা উষাতন তালুকদার এমপি বলেছেন, বিগত পাচ বছরে রাঙামাটিতে যে উন্নয়ন হয়েছে তার কৃতিত্ব নিয়ে অপপ্রচার করে বেড়াচ্ছেন প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার।


তিনি আরো বলেন, একদিকে দীপংকর তালুকদার একদিকে উন্নয়নের চিত্র কথা তুলে ধরছেন অন্যদিকে সমালোচনা করে বেড়াচ্ছেন যে উষাতন তালুকদার বিগত পাচ বছরে রাঙামাটিতে উন্নয়ন কাজে ইটের কাজ করতে পারেননি। কিন্তু দেখা গেছে আমার আনা উন্নয়ন প্রকল্পগুলো রাতারাতি উদ্বোধন করে প্রকল্পগুলো আগে ও সামনে পিছনে তার নামফলক দিয়ে উন্মোচন করছেন।


তিনি পার্বত্য চুক্তি বাস্তবায়ন, পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নে অগামী ৩০ ডিসেম্বর সিংহ মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।


গতকাল শনিবার লংগদু উপজেলাসদর,কাট্টতলীর রাধামন বাজার, বরকলক, মাইনি বাজারসহ বিভিন্ন স্থানে পথ সভায় উষাতন তালুকদার এ কথা বলেন।


উষাতন তালুকদার প্রচার প্রচারনাকালে প্রথমে উপজেলা সদরে পথ সভা করেন। এছাড়া কাট্টতলীর রাধামন বাজার, বরকলক, মাইনি বাজারসহ বিভিন্ন পথ সভায় স্থানীয় লোকজন ছাড়াও জনসংহতি সমিতির নেতা চিংহ্লামং চাক, চাইথোয়াই মারমা, সুশীল চাকমা, মনিশংকর চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।


উষাতন তালুকদার আরো বলেন, বিগত সময়ে আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থী জয়ী হয়ে সংসদে গেলেও তারা পাহাড়ের জনগনের অধিকার,স্বাধিকার বিষয়ে কোন কথা বলেননি। বরং পাহাড়ের বিভিন্ন জনস্বার্থ বিরোধী আইন পাসের সময় নীরব ভূমিকা পালন করেছিলেন। তাই সংসদে পাহাড়ের মানুষের অধিকারের কথা বলতে সিংহ মাকার বিকল্প নেই।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ