• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যেতে হবে-জুয়েল চাকমা।

Published: 08 Sep 2018   Saturday

আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যেতে হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে খেলাধূলা ও সংগীতকে হাতিয়ার করার অনুরোধ জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা।


শনিবার বিকেলে মহালছড়ি উপজেলা পরিষদ মাঠে উপজেলা পর্যায়ে বিভিন্ন বিদ্যালয়ের গ্রীষ্মকালীন খেলাধূলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জুয়েল চাকমা আরও বলেন, বিএনপি-জামাত শিবিরের সময়ে এদেশে জঙ্গিবাদ ও মৌলবাদীদের উত্থান ঘটেছিল। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ এখন বিশ্বব্যাপী রোলমডেল। শেখ হাসিনা সরকার উন্নয়নমুখী সরকার দাবি করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সঠিক নেতৃত্বকে জয়ী করার আহ্বান জানান। পাশাপাশি নেতাকর্মীদের জনগণের পাশে গিয়ে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।


পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় তৎকালীন সময়ে চুক্তি করে শেখ হাসিনা সরকার পার্বত্যবাসীর প্রতি তাঁর ভালবাসার পরিচয় দিয়েছেন। বর্তমানে তার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরে মহালছড়ি উপজেলায় ৩৫ কোটি টাকার উন্নয়ন কর্মকা- চলছে। এ সরকারের আমলে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। উন্নয়ন ও সম্প্রীতির বন্ধন আরও বেশী সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি নীলোৎপল খীসা,জেলা আওয়ামীলীগের সদস্য তাপস ত্রিপুরা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রোকন মিয়া, উপস্থিত ছিলেন।


এদিক, সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সংগীত সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা।


এর আগে, মহালছড়ি সেনা জোনের অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদের সাথে সৌজন্য সাক্ষাত করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ