• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

নিউ লাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2018   Friday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার লাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে(সূবর্ণ জয়ন্তী) বর্নাঢ্য শোভাযাত্রা, গুনিজন সংবর্ধনাসহ নানান অনুষ্ঠানের আয়োাজন করা হয়েছে।


গেল বৃহস্পতিবার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নিউ লাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়াম্যান বড়ঋষি চাকমা। উদযাপন কমিটির অঅহ্বায়ক প্রভাত কুমার চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, কাচালং সরকারি ডিগ্রী কলেজে অধ্যক্ষ দেবপ্রসাদ দেওয়ান, বাঢ়ঘাইছড়ি পৌর মেয়র মো. জাফর আলী খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, শিজক কলেজের অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমা ও নিউ লাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিদ্যালয় সাবেক শিক্ষক অনন্ত সিং চাকমা প্রমূখ।


এর আগে সকালে একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উলগছড়ি বাজার ও উগলছড়ি শিজক সড়ক প্রদক্ষিণ করে আবারো নিউ লাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে বিদ্যালয় শুরু থেকে শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির ৪০ জন গুণীজনকে সংর্বধনা দেয়া হয়।


এদিকে, সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে দীর্ঘ ৫০ বছর পর বিদ্যালয়ের সহপাঠীদের দেখা-দেখি হলে এক মিলন মেলায় পরিণত হয়। তবে অনেকে দীর্ঘ বছর পর দেখা হওয়ায় একে অপরকে চিনতে পারছেন না তাঁরা। তারা সেই শৈশবের স্মৃতিগুলো নিয়ে স্মৃতিচারণ করেন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) সাহায্যপৃষ্ট প্রকল্পের রাঙামাটি সহকারী পরিচালক দয়াল কুমার চাকমা, অনিল কুমার চাকম, মুছা আকবর, প্রফুল্ল কুমার চাকমা, অনন্ত সিং চাকমাসহ অনেকে। এক পর্যায়ে তারা আনন্দ ও উৎসবের মেতে উঠেন|

 
এডিবি’র কর্মকর্তা নিউ লাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী দয়াল কুমার চাকমা জানান, ১৯৬৯ সালে এই বিদ্যালয়ে পড়াশুনা করেছেন। দীর্ঘ বছর পর সহপাঠীদের পেয়ে বিদ্যালয়ের  স্মৃতিচারণ করেছি ও সহপাঠীদের সাথে অনেক মজা করেছি,খুবই ভাল লেগেেছ। 


প্রসঙ্গতঃ উল্লেখ্য,১৯৬৩ সালে নিউ লাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয় এবং সরকারীকরণ হয় ১৯৭৩ সালে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ