• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা শীর্ষক
কর্মশালায় যোগ দিতে রাঙামাটিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2018   Friday

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক কর্ম সম্পাদন ব্যবস্থাপনা বাংলাদেশ প্রেক্ষিত শর্ষিক কর্মশালায় যোগ দিতে শুক্রবার রাঙামাটিতে পৌছান  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। 

 

শনিবার রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের হল রুমে দিন ব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। কর্মশালার সভাপতিত্ব করবেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অঞ্জন কুমার চাকমা।


উক্ত কর্মশালায় সরকারি কর্ম সম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি, বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্পাদিত ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি’ এবং সুশাসন নিশ্চিত করার জন্য আবশ্যকীয় কৌশলসমূহ ও অন্যান্য কর্মপন্থার পাশাপাশি ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি’ সম্পর্কে আলোকপাত করা হবে।

 

এদিকে এ কর্মশালায় যোগ দিতে বিশ্ব বিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বৃহস্পতিবার সকালের দিকে রাঙামাটিতে পৌছলে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এসময় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ