• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

রাঙামাটিতে প্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়নে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Aug 2018   Thursday

রাঙামাটিতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সেবার মান উন্নয়নে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে বৃহস্পতিবার মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রাঙামাটির উদ্যোগে সচেতন নাগরিক কমিটির (সনাক) রাঙামাটির সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনসুর আলী চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তাপসি চাকমা এবং সনাক ও সনাক শিক্ষা উপকমিটির সদস্য নিরূপা দেওয়ান। এছাড়া রাজ দ্বীপ, ঝগড়াবিল ও জালিয়া পড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিরা মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: আরিফ হোসেন।


মতবিনিময় সভায় শিক্ষার মানউন্নয়নে যথাযথ মনিটরিং, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি বিষয়েকরণীয়, শিক্ষকদের বাড়ি পরিদর্শন, ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় টিআইবি এরিয়া ম্যানেজার দ্রুত জরিপ তথ্যের আলোকে রাঙামাটি রাজদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চলমান চিত্র তুলে ধরে বলেন রাজদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে সভা হলেও তাদের মধ্যে যথাযথ সচেতনতা বৃদ্ধির জন্য তা যথাযথ নয়।

 

তিনি আরো জানান, শ্রেণী কক্ষে শিক্ষক উপস্থিতি বৃদ্ধি পেলেও অনেক শিক্ষার্থী উপস্থিতি অনিয়মিত। তবে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিতে নারী সদস্যর কার্যকর ভূমিকা এবং সক্রিয় মা দল বিদ্যালয়ের এই সব সমস্যা দূর করতে পারে বলে মত প্রকাশ করা হয়।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, যে সব বিদ্যালয়ের মানউন্নয়নের জন্য সনাক-টিআইবি কাজ করে যাচ্ছে সেখানে অবশ্যই শিক্ষার্থী পাশের হার শতভাগ করতে হবে এবং সেখান থেকে অন্তত একজন জিপিএ ৫ পাবে। এই বিষয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি মূল ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


সভাপতির বক্তব্য অমলেন্দু হাওলাদার বলেন, প্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়নের জন্য সনাকের এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তার সহযোগিতা অব্যহত রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ