• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে সপ্তাহব্যাপী দেশ বরেণ্য চিত্র শিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jul 2018   Thursday

রাঙামাটিতে সপ্তাহ ব্যাপী আর্ট ক্যাম্প শেষে দেশ বরেণ্য ২৫ চিত্র শিল্পীদের আকা চিত্র কর্ম বৃহস্পতিবার পর্যটন হলিডে কমপ্লেক্স হল রুমে প্রদর্শিত হয়েছে। এসব শিল্পীদের ক্যানভাসে ফুটে উঠেছে পাহাড়ের প্রকৃতি,পাহাড়, ঝর্না, ফুল, আদিবাসী নারীর  মুখমন্ডলসহ নানান মনোমুগ্ধকর  চিত্রকর্ম।

 

‘প্রকৃতির ক্যানভাসে জীবনের রঙ’ শ্লোগানকে সামনে রেখে গেল ১৩ জুলাই থেকে ল্যাব এইড ফাউন্ডেশনের আয়োজনে সপ্তাহ ব্যাপী দেশ বরেন্য ২৫ শিল্পীদের নিয়ে রাঙামাটিতে এই আর্ট ক্যাম্প শুরু হয়।  সপ্তাহ ব্যাপী আর্ট ক্যাম্পে বরেণ্য চিত্র শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, মনিরুল ইসলাম, হামিদুজ্জামান খান, আবুল বারক আলভী, মনসুর উল করিম, আলোকেশ ঘোষ, আইভি জামান, তরুন ঘোষ, রনজিত দাশ, আহমেদ শামসুদ্দোহা, রেজাউন নবী, দিলারা বেগম জলি, সিদ্ধার্থ শংকর তালুকদার, কাজী সালাউদ্দিন, রাশেদুল হুদা, বিপাশা হায়াতসহ প্রতিযশা শিল্পীরা অংশ নেন।

 

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ল্যাব এইড আয়োজন সেন্টমার্টিন, মেঘনা, বান্দরবান ও সুন্দরবনে ৫টি স্থানে  আর্ট ক্যাম্প করে আসছে।সপ্তাহ ব্যাপী

 

দেশ বরেণ্য চিত্র শিল্পীদের আকাঁ  চিত্র কর্ম বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্ষন্ত এ চিত্র কর্ম প্রদর্শণী চলে। প্রদর্শীতে প্রকৃতি,পাহাড়, ঝর্না, আদিবাসী গ্রামসহ  ৫০টি ক্যানভাসের ও বাকী একশটি জল রঙের চিত্র কর্ম রয়েছে। 

 

প্রদশর্ণী চলাকালে কথা হয় প্রবীন চিত্র শিল্পী দিলারা বেগম জলির সাথে। তিনি জানান, রাঙামাটির খুব কাছে চট্টগ্রামে থাকেন। যদিও খুব কাছে থাকলেও এভাবে অনেক চিত্র শিল্পীদের সাথে আর্ট ক্যাম্প করা হয়ে উঠে না। তিনি আরো জানান, রাঙামাটির প্রকৃতি দেশের অন্যান্য স্থানে চেয়ে আলাদা। এখানকার প্রকৃতি, ঝর্না  অপূর্ব। বিশেষ করে যারা নবীন চিত্র শিল্পী তাদের অভিজ্ঞা বাড়াবে।

 

নবীন চিত্র শিল্পী রাশেদ কামাল রাসেল জানান, সপ্তাহ ব্যাপী আর্ট ক্যাম্পে অনেক অভিজ্ঞা লাভ করেছি এবং সেই সাথে প্রচুর আনন্দ উপভোগ করেছি ।

 

ল্যাব এইডের সহকারী মহাব্যবস্থাপক ও ক্যাম্পের সমন্বয়কারী সাইফুর রহমান লেলিন জানান, সপ্তাহ ব্যাপী আর্ট ক্যাম্প শেষে বরণ্যে নবীন প্রবীণ শিল্পীদের আকা ছবি প্রদর্শন  ছাড়াও ঢাকায় বড় আকারে প্রদশর্ণীর আয়োজন করা হবে।  এছাড়া এসব ছবি ল্যাব এইডের হাসপাতাল ছাড়াও দেশের ২০টি ব্রাঞ্চে ছবি দেয়ালে টানানো হবে। যাতে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা একধরনের আনন্দ উপভোগ করেন।

 

তিনি আরো জানান, ২০০৯ সাল থেকে এ পর্ষন্ত আর্ট ক্যাম্পের দেশ বরেণ্য শিল্পীদের আকা ছবি নিয়ে  একটি বই আকারে বের করা হবে। যাতে এগুলো সস্মরণীয় হয়ে থাকে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ