• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

এইচএসসিতে রাঙামাটিতে ফলাফল বিপর্যয়,পাশের হার ৪৯.১১ শতাংশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jul 2018   Thursday

এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায়(এইচএসসি) রাঙামাটিতে কলেজগুলোর ফলাফল সন্তোষজনক নয়। এবারের পাশের হার শতকরা ৪৯ দশমিক ১১ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে মাত্র একজন পরীক্ষার্থী।

 

জানা গেছে, রাঙামাটির দশ উপজেলার ১৬টি প্রতিষ্ঠান থেকে এবার এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী অংশ গ্রহন করেছিল ৫ হাজার ৯২৮জন। এর মধ্যে পাশ করেছে ২ হাজার ৯১১জন। মোট কেন্দ্র ছিল ১০টি। এবার পাশের হার শতকরা ৪৯দশমিক ১১ শতাংশ। পরীক্ষার ফলাফলে জেলার কলেজগুলোর মধ্যে একমাত্র রাঙামাটি সরকারী কলেজ থেকে বিজ্ঞান বিভাগ  থেকে ১জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ কলেজের বিজ্ঞান, মানবিক ও বানিজ্য শাখা থেকে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৯২৮ জন। কৃতকার্য হয়েছে ২ হাজার ৯১১ জন। এ জেলায় পাশের দিক দিয়ে এবার এ জেলায় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ সবচেয়ে এগিয়ে  রয়েছে। এ কলেজ থেকে ১২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০৪ জন। যা এ কলেজের পাশের ছিল শতকরা ৮০ দশকি ৬২ শতাংশ। রাঙামাটি সরকারী মহিলা কলেজ থেকে ৮৩৬ জন পরীক্ষার্থী অংশ করে। এর মধ্যে পাশ করেছে ৩৯৩জন। পাশের হার শতকরা ৪৭ দশমিক ১ শতাংশ।

 

রাঙামাটি পাবলিক কলেজে মোট পরীক্ষার্থী ছিল ২০৫ জন, পাশ করেছে ১১৩ জন। যা এ কলেজের পাশের হার ছিল ৫৪ দশমিক ৫৯ শতাংশ। রাঙামাটি বিএম ইনস্টিটিউট এ ১৮১ জনের মধ্যে পাশ করেছে ১৩৭জন পরীক্ষার্থী,যার পাশের হার ছিল ৭৬ দশমিক ৬৯শতাংশ। বাঘাইছড়ি উপজেলায় কাচালং ডিগ্রী কলেজে ৭০৪ জনের মধ্যে পাশ করেছে ৪৪৪ জন, পাশের হার ৬৩ দশমিক ০৭ শতাংশ।  শিজক কলেজে ৪১৯ জনের পাশ করেছে ২২৯ জন,পাশের হার ৫৪ দশমিক ৬৫ শতাংশ, কাউখালী উপজেলায় কাউখালী কলেজ পরীক্ষথর্িী ছিল ২৮৬ জন, পাশ করেছে ১০৪ জন, পাশের হার ৩৬ দশমিক ২৪ শতাংশ। ঘাগড়া কলেজে পরীক্ষার্থী ছিল ১২০ জন, পাশ করেছে ৪১ জন, পাশের হার ৩৩ দশমিক ১৭ শতাংশ, কর্ণফূলী কলেজে পরীক্ষার্থী ছিল ৬১৮জন, পাশ করেছে ৩২৯ জন, পাশের হার ৫৩দশমিক ২৪ শতাংশ।

 

লংগদু উপজেলায় রাবেতা মডেল কলেজে পরীক্ষার্থী ৩৫৯ জন, পাশ করেছে ২৮০ জন, পাশের ৭৭দশমিক ৯৯ শতাংশ, নানিয়ারচর কলেজে পরীক্ষার্থী ছিল ১৩৯ জন, পাশ করেছে ৪৮ জন, পাশের হার ৩৫ দশমিক ৫৩ শতাংশ, বাঙ্গাল হালিয়া কলেজে ২৭৩ জনের মধ্যে ৪২ জন, পাশের হার ১৫ দশমিক ৩৮শতাংশ, রাজস্থলী কলেজে ২৪৪ জনের মধ্যে পাশ করেছে ৩৫জন, পাশের  ১৪দশমিক ৩৪শতাংশ, কাউখালী সৃজনী কলেজে পরীক্ষার্থী ছিল ১১ জন পাশ করেছে ৬ জন, পাশের হার ৫৪ দশমিক ৫৫ শতাংশ, বরকল রাগীব রাবেয়া কলেজে পরীক্ষার্থী ছিল ১২২ জন, পাশ করেছে ৮৬ জন, পাশের হার ৭০ দশমিক ৫০ শতাংশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ