• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    
 
ads

পার্বত্য এলাকার শান্তি প্রতিষ্ঠায় কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে--নিখিল কুমার চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2015   Sunday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, পার্বত্য এলাকার শান্তি প্রতিষ্ঠায় কমিউনিটি পুলিশিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে সমাজের বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান এবং পুলিশের অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ প্রতিরোধ ও জনগনের জীবনযাত্রার মানউন্নয়ন ঘটবে।

 

 তিনি  আরও বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-সিএইচটিডিএফ এর যৌথ প্রকল্পের অধীনে রাঙামাটি জেলা পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে থানা পুলিশের প্রশিক্ষণ, লজিস্টিক সাপোর্ট, কমিউনিটি পুলিশিং এবং নারী বান্ধব পুলিশ স্টেশন এর উন্নয়নে ২০১৪ সালে ৭১ লক্ষ ৪২ হাজার টাকা এবং ২০১৫ সালে ৫০ লক্ষ টাকা সহায়তা প্রদান করে আসছে এবং আগামীতে এ ধরনের সহায়তা প্রদানের আশাবাদ ব্যাক্ত করেন তিনি। 

 

রোববার রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ে কমিউনিটি পুলিশিং সেল উদ্ধোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন।

 

রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নাজমুল হাসান, এএসপি রেজাউল করিম,  হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চিত্ত রঞ্জন পাল, কমিউনিটি পুলিশিং এর সিপিও আবুল কালাম আজাদ, ইউএনডিপির কর্মকর্তা ঐসৌর্য চাকমা, কংচাই, মোঃ সালেহ, কোতয়ালী থানার অফিসার ইন-চার্জ মনু সোহেল ইমতেয়াজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন  অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

 

আলোচনাসভা শেষে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা পুলিশ সুপার জেলা পরিষদ-সিএইচটিডিএফ-এর যৌথ প্রকল্পের অধীনে রাঙামাটি জেলা পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে থানা পুলিশের প্রশিক্ষণ, লজিস্টিক সাপোর্ট, কমিউনিটি পুলিশিং এবং নারী বান্ধব পুলিশ স্টেশনের উন্নয়নে ২০১৫ সালের অর্থ বছরের ৫০ লাখ টাকা অনুদানের সমঝোতা ম্বারক স্বাক্ষরিত হয়।

 

আলোচনা সভায় পরিষদ চেয়ারম্যান বলেন, রাঙামাটি জেলা পরিষদ আইনের ৬২ এবং ৬৩ ধারা বলে রাঙামাটি জেলা পষিদের কাছে পুলিশ বিভাগকে ন্যস্ত করার কথা রয়েছে। জেলা পুলিশকে তিন পার্বত্য জেলা পরিষদে হস্তান্তর করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ শুরু করেছে। এ বিষয়টি হস্তান্তর করা হলে পরিষদ তার আইনগত ক্ষমতা বলে জেলার আইন-শৃংখলার তত্বাবধান, সংরক্ষণ এবং স্থানীয় পুলিশ গঠনে পদক্ষেপ গ্রহন করবে।

 

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ