• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

রাঙামাটিতে প্রথম বারের মতো জাপানী ভাষা প্রশক্ষিণ কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2018   Thursday

বিদেশ গমনেচ্ছু কর্মীদের জাপানী ভাষার উপর চার মাস ময়োদী ভাষা প্রশক্ষিণ  কোর্সের রাঙামাটিতে প্রথম বারের মতো উদ্বোধন করা হয়েছে।


গেল বুধবার বিকালে প্রবাসী কল্যাণ ও বৈদশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহায়তায় এবং জনশক্তি র্কমসংস্থান ও প্রশক্ষিণ ব্যূরোর উদ্যোগে রাঙামাটি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক র্কমসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড.নমিতা হালদার। বক্তব্যে দেন জনশক্তি র্কমসংস্থান ও প্রশক্ষিণ ব্যুরোর পরচিালক ড. মো: নূরুল ইসলাম ,অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আলম, রাঙামাটি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সানাউদ্দিন শেখ। চার মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্সে রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবান জেলা থেকে ৩১জন প্রক্ষিনার্থী অংশ নিয়েছেন।


জানা গেছে, প্রশিক্ষণ শেষে যারা দক্ষতা প্রদর্শনে সক্ষম হবে তাদের জাপানী সরকারের র্কতৃপক্ষের চাহিদা মোতাবেক  বিভিন্ন কর্মসংস্থানরে বিপরীতে সরকারী উদ্যোগে সর্ম্পূণ বিনা খরচে জাপান প্রেরণ করা হবে।

 

প্রধাণ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক র্কমসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড.নমিতা হালদার বলেন বিশ্বের ১৬৫ টি দেশে বর্তামানে বাংলাদেশের ১ কোটি লোক কর্মরত রয়েছেন। তবে এদের অধিকাংশই কাংখিত মজুরী পাচ্ছেন না । এর মূল কারণ বাংলাদেশ থেকে আমরা দক্ষ জনশক্তি রপ্তানী করতে পারছি না। পাশাপাশি এদের ভাষাগত দুর্বলতা রয়েছে। আমাদের বৈদেশিক কর্মসংস্থার দীর্ঘদিন যাবৎ মধ্যপ্রাচের উপর নির্ভশীল রয়েছে । আমরা এই ধারা থেকে বের হয়ে আসতে চাই। সরকারী উদ্যোগে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন দেশের ভাষার উপর এখন প্রশিক্ষণ প্রদান কার্যক্রম হাতে নেয়া হয়েছে।


তিনি আরো বলেন জাপান, কোরিয়াসহ অন্যান্য দেশ গুলোতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি প্রেরণের উদ্যোগ নেয়া হয়েছে এবং এ বিষয়ে উভয় দেশের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি আমাদের জন্য সুখবর।


তিনি সম্প্রতি চীনে প্রতারনার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী মেয়েদের পাচারের বিভিন্ন নিউজের বিষয়ে বলেন এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। দালাল চক্রের ফাদে আমাদের পাহাড়ী মেয়েরা যাতে পা না দেয় সে দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য সবাইকে আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ