• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

রাবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড.প্রদানেন্দু বিকাশ চাকমাকে সম্মাননা স্মারক প্রদান

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2018   Wednesday

লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের রজতজয়ন্তী ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি)  উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমাকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  এ সম্মাননা স্মারক তুলে দেন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজনীন নাহার।

 

বিশ্ববিদ্যালয়ের তথ্য বিভাগ থেকে পাঠানো এক প্রেস বার্তায় বলা হয়, বুধবার লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের রজতজয়ন্তী ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বিশেষ ছিলেন।



বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বলেন, বিদ্যা হচ্ছে অমূল্য ধন। বিদ্যা একমাত্র সম্পদ যা চুরি করা যায় না, যা ক্ষয় হয় না। যতই বিদ্যা বিলিয়ে দেবেন, ততই বিদ্যা বাড়ে।



তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করলে আমরা যা অর্জন করি সেটা মুনাফার চাইতে অনেক বেশি এবং সেই ফলটা হচ্ছে দীর্ঘস্থায়ী।



বিগত একদশকে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশে প্রভূত উন্নতি সাধিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি, শিক্ষিতের হার বৃদ্ধি এবং নারী-পুরুষ সমতার ক্ষেত্রেও বাংলাদেশ এগিয়েছে একথা বলেন তিনি।



সাম্প্রতিক কালের প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে তিনি বলেন, কিছু নীতি-নৈতিকতা বিবর্জিত খুব কম লোক আমাদের কোমলমতি সন্তানদের নৈতিকতার ভিত্তি নষ্ট করে দিচ্ছে। আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে।  প্রশ্নপত্র ফাঁসের মতো খারাপ বিষয় যেন আমাদের মধ্যে না আসে এবং এটাকে আমরা অবশই বর্জন করবো।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ