• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারকে স্যালভেশন আর্মী বাংলাদেশের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2018   Friday

সাম্প্রতিক পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিদেশী দাতা সংস্থা দি স্যালভেশন আর্মী বাংলাদেশ।


শুক্রবার বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া প্রধান অতিথি হিসাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেন।


বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়সেন তংচঙ্গ্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দি স্যালভেশন আর্মী বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারী জন রৌমিং লিয়না, বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ নাসির মোহাম্মদ, বিলাইছড়ি আওয়ামী লীগের সভাপতি সুরেশ তংচঙ্গ্যা বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দি স্যালভেশন আর্মী বাংলাদেশ এর গভামেন্টস্ রিলেশনস্ অফিসার সিলভেস্টার গোমেজ। অনুষ্ঠান পরিচালনা করেন বেসরকারী উন্নয়ন সংষ্থা গ্রীনহিলের প্রোগ্রাম ডিরেক্টর লাল চুয়াক লিয়ানা পাংখোয়া।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, বিদেশী দাতা সংস্থা দি স্যালভেশন আর্মী বাংলাদেশ এর ন্যয় সমাজ ও দেশের সার্বিক উন্নয়নে অবহেলিত মানুষের পাশে থেকে যে কোন দূর্যোগ মুহুর্তে মানবতার কল্যাণে কাজ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। রাঙামাটিতে স্মরণকালের পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থদের কল্যাণে স্যালভেশন আর্মী বাংলাদেশ যেভাবে এতো দূর থেকে এগিয়ে এসেছে তা অবশ্যই প্রসংসার দাবী রাখে। তিনি বলেন, মানুষের আপদে বিপদে যারা পাশে থাকে তারাই প্রকৃত মানুষ। তিনি আরো বলেন, দেশের অন্যান্য সংস্থা ও সমাজের প্রতিটি সচ্ছল ও বিত্তশালী বিত্তবান মানুষ এমন উদ্যোগ গহন করে আত্ম মানবতার সেবায় এগিয়ে আসলে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষেরা অনেক উপকৃত হবে।


অনুষ্ঠানে জানানো হয় সাম্প্রতিক পাহাড় ধ্বস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ বিলাইছড়ির ৬০টি পরিবারের প্রত্যেককে ৮৪ হাজার ১শত ৭৯ টাকা করে দেয়া হবে। প্রথম পর্যায়ে ১০ হাজার এবং পর্যায়ক্রমে বাকী অর্থগুলো প্রদান করা হবে।


অনুষ্ঠানে এ অর্থের প্রথম অনুদান হিসাবে প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে বিতরণ করা হয়। আগামী ৩০ জানুয়ারী ক্ষতিগ্রস্তদের ২য় কিস্তির অনুদানের টাকা প্রদান করা হবে। অনুষ্ঠান শেষে অতিথিরা বিলাইছড়ি বিভিন্ন ইউনিয়নের ৬০টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।


অন্যদিকে দাতা সংস্থা দি স্যালভেশন আর্মী বাংলাদেশ এরপক্ষ থেকে ভুমিধ্বসে ক্ষতিগ্রস্থ রাঙামাটি সদরের ৫০টি এবং কাউখালী উপজেলার ৪০টি পরিবারকে সমপরিমান অর্থ প্রদান করা হয়।


উল্লেখ্য, বিদেশী দাতা সংস্থা দি স্যালভেশন আর্মী বাংলাদেশ বিশ্বের ১২৮ টি দেশে আতœমানবতার সেবায় কাজ করছে। ১৯৭২ সাল থেকে এ সংস্থা বাংলাদেশে বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। তবে পার্বত্য চট্টগ্রামে এ প্রথম বারের মতো এ সংস্থাটি া কাজ শুরু করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ