• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

পিএসসিতে জিপিএ ৫ বেশী পেয়েছে লামা উপজেলা, দ্বিতীয় বান্দরবান সদর

এসকে খগেশপ্রতি চন্দ্র খোকন,লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Dec 2017   Saturday

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ ৫  ফলাফলে বান্দরবান জেলা থেকে এগিয় রয়েছে লামা উপজেলা। এবারের পরীক্ষায়  উপজেলার ১০৪ টি বিদ্যালয়ের ২৮৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ২৭৫৬ জন পাশ করে। এর মধ্যে উপজেলায় ৩৩২ জন ছাত্র-ছাত্রী জিপিএ ৫ পেয়ে ৯৬ দশমিক ৮৪ শতাংশ পাশ করে।

 

লামা শিক্ষা অফিসের সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার মহাজন বলেন, বান্দরবান জেলায় ৩৩২ জন ছাত্র-ছাত্রী  জিপিএ ৫ পেয়ে এগিয়ে রয়েছে লামা উপজেলা। দ্বিতীয় স্থানে রয়েছে বান্দরবান সদর উপজেলা। তারা জিপিএ ৫ পেয়েছে ১৮১টি।

 

উপজেলায় সবচেয়ে ভালো ফলাফল করেছে নুনার বিল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়। তাদের ১১০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ৫০ জন জিপিএ ৫ পেয়েছে আর ৪৯ জন ছাত্র-ছাত্রী এ পেয়েছে। উপজেলায় এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯৬ দশমিক ৮৪ শতাংশ ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯২ দশমিক ৭০ শতাংশ পাশ করে। ইবতেদায়ী পরীক্ষায় উপজেলার ৪ টি মাদ্রাসার ১৯২ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করেন। এর মধ্যে ১৭৮ পাশ করেছে।

 

এবিষয়ে জানতে চাইলে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়ুয়া বলেন, জেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাশের হার ৯৫ দশমিক ৯৮ শতাংশ। এর মধ্যে বান্দরবান সদর উপজেলায় পাশের বেশী হলেও(৯৮ দশমিক ৩০ শতাংশ) জিপিএ ৫ এ দ্বিতীয় স্থানে রয়েছে। জিপিএ ৫ ফলাফলে প্রথম স্থানে রয়েছে লামা উপজেলা। তাদের ৩৩২ জন ছাত্র-ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।

 

এ ছাড়া রুমা উপজেলা জিপিএ ৫ পেয়েছে ২ জন, রোয়াংছড়ি ২ জন, নাইক্ষংছড়ি উপজেলা জিপিএ ৫ পেয়েছে-৮৯ জন, আলীকদম উপজেলায় জিপিএ ৫ পেয়েছে - ৫১ জন আর থানচি উপজেলায় কেউ জিপিএ ৫ পায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ