• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণেরর স্বীকৃতি উদযাপনে ছাপানো আমন্ত্রণ পত্রে বিকৃতি

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2017   Friday

খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ইউস্কো স্বীকৃতি উদযাপনে জেলা প্রশাসনের কর্মসূচি আমন্ত্রণে বঙ্গবন্ধুর ভাষণের চুম্বক অংশ ভুলভাবে ছাপা হয়েছে বলে দাবী করা হয়েছে। এই নিয়ে জেলার বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।


জানা গেছে, ২৪ ও ২৫ নভেম্বর দুইদিন ব্যাপী কর্মসূচির আয়োজন করে খাগড়াছড়ি জেলা প্রশাসক। কর্মসূচির আমন্ত্রণ পত্রের পেছনের অংশে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের পাচটি অংশ মুদ্রণ করা হয়েছে। বুধবার(২২ নভেম্বর) খাগড়াছড়ির বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের কাছে পাঠানো আমন্ত্রণ পত্রে এমন বিকৃতি দৃষ্টিগোচর হয়েছে।


ঐতিহাসিক ভাষণের তেজোদীপ্ত অংশ “রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো” এর স্থলে “রক্ত যখন দিয়েছি, আরো রক্ত দেবো” এবং “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” এর স্থলে “এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম” মুদ্রিত হয়েছে। ঐতিহাসিক ভাষণের এমন বিষয়টি নিয়ে সুশীল সমাজে সমালোচনা চললেও জেলা প্রশাসক এটিকে নিছক মুদ্রণ ভুল হিসেবে দাবি করেন।


খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম এ বিষয়ে জানান, ঐতিহাসিক একটি ভাষণের গুরুত্বপূর্ণ অংশে এমন ভুল কোন ভাবে মানা যায় না। জেলা প্রশাসক ও সংশ্লিষ্টদের উদাসীনতা এর জন্য দায়ী।


মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নরোত্তম বৈষ্ণব ত্রিপুরা জানান, আমি এখনও আমন্ত্রণ পত্র হাতে পায়নি। ৭ই মার্চের মতো ঐতিহাসিক ভাষণে এমন ভুল মানহানীকর। এবিষয়ে সংশ্লিষ্টদের ব্যাখ্যা চাওয়া প্রয়োজন।


খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা জানান, জেলা প্রশাসক কর্তৃক এমন বিকৃতি মেনে নেয়া যায় না। দ্রুত সংশোধনী দিয়ে এবিষয়ে দু:খ প্রকাশ করা প্রয়োজন।


খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো: রইছ উদ্দিন এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।


খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম জানান, মুদ্রণজনিত কারণে এমন ভুল হতে পারে। বিষয় সর্ম্পকে খোঁজখবর নেয়া হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ