• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

রাঙামাটিতে বাল্য বিবাহ বিরোধী প্রচারাভিযান উদ্বোধনকালে বক্তারা
বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2017   Monday

রাঙামাটিতে বাল্য বিবাহ বিরোধী প্রচারাভিযান সোমবার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন।

 

রাঙামাটি সরকারী  উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ছাত্র-ছাত্রী সমাবেশের মধ্য দিয়ে এই প্রচারাভিযানের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু।

 

 

পার্বত্য চট্টগ্রাম সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এবং ইউনিসেফের সহায়তায় আয়োজিত  প্রচারাভিযানের  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কিমিশনের সদস্য অধ্যাপিকা বাঞ্চিতা চাকমা। রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্তময় চাকমার সভাপতিত্বে অনুষি।টত বাল্য বিবাহ বিরোধী ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম হোসনে আরা, এ্যাডভোকেট সুষ্মিতা চাকমা, ইউনিসেফ প্রতিনিধি মং ইয়ে ।

 

ক্যাম্পেইন এ ধারনা পত্র উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের   প্রকল্প ব্যবস্থাপক মোঃ জানে আলম। অনুষ্ঠানে রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক, আাইসিডিপির পাড়া কর্মী, সাংবাদিক এই প্রচারাভিযানের অনুষ্ঠানে অংশ নেয়।

 

প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম চিনু এমপি বলেন,বাল্য বিবাহ আমাদের সমাজের জন্য এবং জাতির জন্য অভিশাপ । এই অভিশাপ থেকে আমাদের মুক্তি পেতে হবে। বাল্য বিবাহ বন্ধ কল্পে সরকারের পক্ষ থেকে কঠোর আইন  প্রনীত হয়েছে ।আমাদের জাতীয় উন্নতি ও অগ্রগতির পথে বাঁধার সৃষ্টি করছে। তাই এই বাল্য বিবাহ বন্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। 

 

তিনি আরো বলেন,পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যে সব প্রত্যন্ত এলাকায় বাল্য বিবাহের ঘটনা বেশী রয়েছে সেসব এলাকায়  এই বিষয়ে ব্যাপক প্রচারনা চালাতে হবে এবঙ প্রচারনার কার্যক্রমে   সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

 

 

তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বলেন দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার স্কুল থেকে কলেজ পড়ুয়া পর্যন্ত সকল স্তরে ছাত্রীদের  বিনামূল্যে লেখাপড়ার সূযোগের  পাশাপাশি উপ বৃত্তি চালু করেছেন । তাই  এ ব্যাপারে তোমাদের  নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সবার আগে সজাগ হতে হবে।

 

প্রচারাভিযানের উদ্বোধন কালে ইউনিসেফ পরিচালিত জরিপের সূত্র উল্লেখ করে জানানো হয় তিন পার্বত্য জেলায় বাল্য বিবাহের হার এখনো শতকরা ৪০ ভাগ। এর মধ্যে ১৫ বছরের আগেই শতকরা  ৯.৮% ভাগ মেয়ের বিয়ে হয়। এর মধ্যে রাঙামাটি পার্বত্য জেলায় এর হার শতকরা ১৩.৪%। তিন পার্বত্য জেলায় ১৮ বছরের আগে মেয়েদের বিয়ের শতকরা হার ৪১.৬% এবং রাঙামাটি পার্বত্য  জেলায় এর হার শতকরা ৪৪.৫%. । বাল্য বিবাহের সার্বিক চিত্রে রাঙামাটি পার্বত্য জেলার অবস্থান আশ্যাব্যন্ঞ্জক নয়। তাই এখানে বাল্য বিবাহ রোধী প্রচারাভিযান জোরদার করতে হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ