• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

নিয়োগ বাতিল এবং দুই সদস্যের অপসারণ দাবিতে সোমবার মানিকছড়িতে আধাবেলা হরতালের ডাক
খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগ নিয়ে আওয়ামীলীগে অসন্তোষ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Sep 2017   Saturday

খাগড়াছড়ি জেলা পরিষদের অধীনে আলোচিত ২৯৪ জন শিক্ষক নিয়োগ নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে খোদ আওয়ামীলীগেই। জেলার ৯টি উপজেলার মধ্যে সাংগঠনিকভাবে শক্তিশালী মানিকছড়িতে ক্ষোভের আগুনে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন মূল দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

শুক্রবার রাতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমসহ বিভিন্ন  শ্রেনী-পেশার মানুষ নিয়োগ নিয়ে বিরুপ সমালোচনায় মুখর হয়ে উঠেন।

 

শনিবার সকালে নিয়োগে ঘুষবাণিজ্য এবং টাকার বিনিময়ে মেধাবীদের বাদ দিয়ে অপেক্ষাকৃত কম মেধাবীদের চাকরি দেয়ার অভিযোগে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন মানিকছড়ি উপজেলার আওয়ামীলীগ নেতাকর্মীরা।

 

এরপর বিকেল চারটায় মানিকছড়ি উপজেলার কয়েক’শ নেতাকর্মী খাগড়াছড়ি প্রেসক্লাবে জনাকীর্ন এক সংবাদ সম্মেলনে ঘুষ বাণিজ্যের জন্য জেলা পরিষদ সদস্য এম. এ. জব্বার এবং রেম্রাচাই চৌধুরীর অপসারণ দাবি করেন।

 

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক মাঈন উদ্দিন, তিনট্যহরী ও বাটনাতলী ইউপি চেয়ারম্যানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন

 

সংবাদ সম্মেলনে বলা হয় আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষক নিয়োগ বাতিল না করলে আগামী সোমবার মানিকছড়ি উপজেলায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সর্বাত্মক হরতাল কর্মসূচি পালিত হবে।

 

এ সময় ২০১৪ সালের ৬ ডিসেম্বর সন্ত্রাসীদের হাতে নিহত আওয়ামীলীগ নেতা চিংসামং চৌধুরীর স্ত্রী থুম্রাউ মারমা অভিযোগ করেন, তিন মাসের অন্তস্বত্তা অবস্থায় স্বামী মারা গেলে জনপ্রতিনিধিরা চাকরির আশ্বাস দিয়েছিলেন। এবারের লিখিত পরীক্ষায় ভালো করার পরও শুধুমাত্র টাকা না দেয়ায় তাঁকে অমানবিকভাবে বঞ্চিত করা হয়েছে।

 

 এ ব্যাপারে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এম. এ. জব্বার এবং রেম্রাই চৌধুরী জানান তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। তবে নিহত চিংসা মং চৌধুরী স্ত্রী থুইম্রাই মারমাকে দিতে না পারায়  দুঃখ প্রকাশ করেন রেম্রাচাই চৌধুরী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ