• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে শ্রেষ্ট কাব শিক্ষক ফেরদৌস আক্তার ও শ্রেষ্ট কাব শিশু রাজিব নির্বাচিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Aug 2017   Thursday

রাঙামাটি শ্রেষ্ট কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন কাপ্তাই বি এফ আই ডি সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌস  আক্তার ও জেলা পর্যায়ে শ্রেষ্ট কাব শিশু নির্বাচিত হয়েছে একই বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র মো: রাজিব।

 

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের ২০১৭ এর   কার্যক্রমের অংশ হিসাবে গেল ৭ আগস্ট রাংগামাটি জেলা পর্যায়ে জেলা পরিষদের জুড়ি বোর্ড জেলার ১০ টি উপজেলার মধ্যে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেন। এছাড়া বিএফডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর মেধাবী ছাত্র মো: রাজিব শাপলা কাব এওয়ার্ডের জন্য চট্রগ্রাম অঞ্চল হতে মনোনিত হয়ে এখন জাতীয় পর্যায়ে যাবার প্রস্ততি নিচ্ছেন। উল্লেখ্য, কাপ্তাই উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের নেত্বত্বে গত ১৬ জুলাই উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার সহ সরকারি কর্মকর্তা এবং শিক্ষকের সমন্বয়ে  একটি মনোনয়ন বোর্ড  উপজেলা পর্যায়ে বাছাই করে জেলা পর্যায়ে প্রেরণ করে।  ২০০৭ সাল হতে ফেরদৌস আক্তার বিএফডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন। জেলা পর্যায়ে শ্রেষ্ট কাব শিশু মো: রাজিব ৫ম শ্রেনীর মেধাবি ছাত্র। তার বাবা মাছ ব্যাবসায়ী।  অত্যন্ত গরীব ঘরের এই সন্তান বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউসুফ এবং সহকারী শিক্ষক ফেরদৌস আক্তারের সহায়তায় লেখাপড়া চালিয়ে যাচ্ছেন।

 

এদিকে জেলা পর্যায়ে ফেরদৌস আক্তারর ও মো: রাজিব শ্রেষ্ট কাব শিক্ষক এবং শ্রেষ্ট কাব শিশু নির্বাচিত হওয়ায় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান   দিলদার হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুচাইন চৌধুরী,উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন এবং বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউসুফ অভিনন্দন জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ