• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

কাপ্তাইয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনামূলক প্রচার-প্রচারনায় ইউএনও

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2017   Tuesday

মঙ্গলবার কাপ্তাই উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনামূলক প্রচার প্রচারনা  চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তারিকুল আলম।

 

মাদককে  না বলুন, ১৮ এর আগে বিয়ে নয়, যৌতূক একটি সামাজিক ব্যধি, জঙ্গীবাদ এবং সন্ত্রাসবাদ সমাজের অভিশাপ, গাছ লাগান পরিবেশ বাঁচান প্রভৃতি সমাজহিতকর স্লোগান সমৃদ্ধ প্ল্যাকাট নিয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম উপজেলার ১৫টি বিদ্যালয়ের শিক্ষক ও  ছাত্র ছাত্রীদের সচেতনমুলক প্লে কার্ড বিতরণ করেন।  

 

এদিকে উপজেলা নির্বাহী  তারিকুল আলম কাপ্তাই শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনী কক্ষে গিয়ে ছাত্র ছাত্রীদেরকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ,যৌতূক এর কুফল সম্পর্কে অবহিত করেন এবং প্লে কার্ড বিলি করেছেন।

 

কাপ্তাই বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কাজী মোশাররফ হোসেন  জানান, নির্বাহী  কর্মকর্তার এই কর্মকান্ড প্রশংসাযোগ্য।

 

কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ফনীন্দ্র লাল ত্রিপুরা, উদীচী কাপ্তাই এর সাধারন সম্পাদক সাংবাদিক ঝুলন দত্ত বলেন নির্বাহী কর্মকর্তা উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতায় এই সম্প্রকিত বিষয়ে উপস্হিত সকলকে সচেতন করার চেষ্টা করছেন। তাঁর এই কর্মকান্ড সমাজ থেকে মাদক, সন্ত্রাস,জঙ্গীবাদ, যৌতুক নির্মুলে সহায়ক ভূমিকা পালন করবে।

 

উপজেলা নির্বাহী  তারিকুল আলম জানান সাধারনত স্কুল কলেজের ছেলেমেয়েরা অতি সহজে জঙ্গীবাদে জড়িয়ে পড়ছে,কেউ অল্প বয়সে নানা রকম মরনব্যাধি মাদক গ্রহণ করছে।আবার অনেক অভিভাবক মেয়েদেরকে স্কুলের গন্ডি পেরোবার আগেই বিয়ে দিয়ে দিচ্ছেন। মূলত সামাজিক, রাষ্টীও এবং নিজের বিবেকবোধ চেতনা  থেকে তিনি এই কর্মকান্ড করে যাচ্ছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ