• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে চাকমা বর্ণমালা প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণকালে
পার্বত্য চুক্তির মধ্য দিয়ে পাহাড়রে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা নিজ নিজ পরিচয় খুঁজে পেয়েছে-বৃষকেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2017   Sunday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা  বলেছেন,পার্বত্য শান্তি চুক্তির মধ্য দিয়ে পাহাড়রে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা নিজ নিজ পরিচয় খুঁজে পেয়েছে। সরকার পার্বত্য চুক্তির মাধ্যমে একদিকে যেমন পাহাড়র শান্তি প্িরতষ্ঠা করেছে। অন্যদকিকে পার্বত্যাঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়রে মানুষদের নিজ নিজ মাতৃ ভাষায় শিক্ষা ব্যবস্থাও চালু করছে। এতে প্রতিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদরে নিজদের জাতিগত পরিচয় ফিরে পেয়েছে।

 

রোববার রাঙামাটিতে মাস ব্যাপী চাকমা বর্ণমালা প্রশিক্ষণের সনদপত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

 

জেলা পরিষদ সন্মেলন কক্ষে হিলর ভালেদীর  উদ্যোগে ব্রাইট গ্রীন এনার্জি ফাউন্ডেশন, চায়না টেলিকম ও কার্পাসমহলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিল ভালেদীর প্রতিষ্ঠাতা সুপ্রিয় চাকমা শুভ।  বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা মফিজুল ইসলাম,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক অনোয়ার আল হক , প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের  শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা পারমিতা চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ চাকমা ও প্রশিক্ষার্ণীদের পক্ষ থেকে এলিন চাকমা।

 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাস ব্যাপী চাকমা বর্ণমালা প্রশিক্ষণের  ৪৩ জন প্রশিক্ষনার্থীকে সনদপত্র বিতরণ  করেন।

 

প্রধান অতিথির বক্তব্য জেলা পরিষদ চেয়ারম্যান আরো বলেন, রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে তিনটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাতৃভাষায় বই প্রকাশ করা সম্ভব হয়েছে। সেগুলো হচ্ছে- চাকমা, মারমা, ত্রিপুরা। এছাড়া, তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মাতৃভাষায় বই প্রকাশরে কার্যক্রম চলছে। পাশাপাশি, প্রকাশিত বইগুলো পড়ানোর জন্য প্রায় ৪০ জন শিক্ষককে প্িরশক্ষণও দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে আরো শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। কারণ বই প্রকাশ করলে হবে না, এসব ভাষা বুঝা ও পড়ানোর মত র্পযাপ্ত শিক্ষক  প্রয়োজন। শিক্ষক না থাকলে বই প্রকাশ করে কোনো সুফল আসবে না।

 

উল্লেখ্য  গেল ১৪ মে থেকে ১৮ জুন পর্যন্ত হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠনের  উদ্যোগে ৪৩ জন প্রশিক্ষনার্থী নিয়ে মাস ব্যাপী ফ্রি চাকমা বর্ণমালা প্রশিক্ষণ দেয়।

 হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ