• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

রাঙামাটিতে এলইডিপি মেন্টরিং সেন্টার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jul 2017   Sunday

রাঙামাটিতে রোববার ‘লার্নিং এ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের (এলইডিপি) ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে জেলা প্রশাসকের সহযোগিতায় রাঙামাটিতে মেন্টরিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। 

 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারের আইসিটি বিভাগের আওতায় পরিচালিত এলইডিপির মন্টরিং সেন্টারের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী। রাঙামাটি জেলা প্রশাসকের আইসিটি বিভাগের সহকারি কমিশনার রিয়াজ হাসান গৌরব সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি এলইডিপি’র ডিজিটাল মার্কেটিং ট্রেইনার মনিরুল ইসলাম খোকা, রাঙামাটি জেলা প্রশাসকের ডেপুটি কালেক্টর তাপস শীল। এসময় লার্নিং আর্নিং এর দেড়শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহন করেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বেকার যুব-সমাজকে এগিয়ে আনতে সরকারের এই মহৎ উদ্যোগ। সরকার লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি ও সমাজের বেকারত্ব দূরীকরণের জন্য অনলাইন এ উপার্জনের জন্য এই উদ্যোগ নিয়েছে। তার একটি অন্যতম অংশ আর্নিং এন্ড লার্নিং। যার মাধ্যমে ঘরে বসেই, অলনাইন ভিত্তিক কাজ ফিল্যান্সিং এর মাধ্যমে টাকা উপার্জন করা সম্ভব। তাই সকলকে বেকার বসে না থেকে লার্নিং এন্ড আর্নিং ও অন্যন্যা অনলাইন ভিত্তিক কাজে মনোযোগ ও ১০০% ইনকাম করার আহব্বান জানান।


এদিকে ফিল্যান্সিং এর সেরা উপার্জকের একজন ও ফিল্যান্সিং এসোসিয়েশনের সভাপতি ও রাঙামাটি ফ্রিল্যান্সার এসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম খোকা অভিযোগ করে বলেন, আমাদের পার্বত্য জেলা রাঙামাটিতে এখনো আইসিটি বিষয়ক অনেক সমস্যা রয়ে গেছে। সবচেয়ে বড় সমস্যা হলো ইন্টারনেট। তাই তিনি কর্তৃপক্ষের কাছে এ সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ