• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

বিলাইছড়িতে চাইন্দ্যা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2017   Tuesday

সাম্প্রতিক প্রবল বর্ষন ও পাহাড়ি ঢলে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের চাইন্দ্যা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ যাবতীয় সরঞ্জামাদি পানিতে ভেসে যাওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।


স্থানীয়রা জানান, সাম্প্রতিক অনবরত প্রবল বর্ষন ও পাহাড়ি ঢলে ওই এলাকায় বন্যা হলে পানির  স্রোতে বিদ্যালয়ের যাবতীয় সরঞ্জামাদিসহ কক্ষগুলো পানির তোড়ে ভেসে যায়। এই বিদ্যালয়টি এনজিও ‘টঁংগ্যা’র’ প্রকল্পের মাধ্যমে পরিচালিত হতো। কিন্তু সংস্থাটির প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর থেকে এলাকাবাসীর তত্ত্বাবধানে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। এই বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত স্থানীয় শিক্ষার্থীরা লেখাপড়া শিখে। টিনশেডের চাউনি,গাছের খুঁটির সাথে বাঁশের বেড়া ও মেঝে পাকা করে অফিসসহ ৪কক্ষ বিশিষ্ট বিদ্যালয়টি ছিল।


বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগৎ চান তঞ্চঙ্গ্যা জানান, বন্যা পরবর্তী সময়ে উপজেলা বা জেলার সরকারি দপ্তরের কোন কর্মকর্তা ওই এলাকা পরিদর্শন করেননি বলে জানিয়েছেন। তিনি বলেন,বন্যার পর শুধু রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ান পাংখোয়া ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এলাকা পরিদর্শন করেছিলেন আর এখন বিদ্যলয়ের নির্দিষ্ট শ্রেণি কক্ষ না থাকায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারছে না।


তিনি আরো জানান,ইউনিসেফ এর পাড়া কেন্দ্রে বিদ্যালয়ের পাঠদান কাজ চালিয়ে যেতে হওয়ায় শ্রেণি কক্ষের অভাবে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। তাই সরকারি নতুবা জেলা পরিষদের উদ্যোগে অবিলম্বে বিদ্যালয় ভবন নির্মাণের জন্য তিনি দাবি জানান।


সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা জানান, প্রবল বর্ষন ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত চাইন্দ্যা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ অতীব জরুরী। ওই এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় সহায়তাসহ স্কুল ভবন নির্মাণের কার্যকরী ব্যবস্থা নেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ