• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2017   Saturday

শনিবার জুরাছড়িতে সেনা বাহিনীর উদ্যোগে এসএসসি পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অনুদান প্রদান করা হয়েছে। 

 

জুরাছড়ি জোনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোন অধিনায় লেঃকর্ণেল কেএম ওবায়দুল হক। এ সময় বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, হেডম্যান করুনা ময় চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিকাষক মেঘবর্ণ চাকমাসহ সেনা বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের সনদ ও গরিব ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তির লক্ষে অনুদান তুলে দেওয়া হয়।


প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায় লেঃকর্ণেল কেএম ওবায়দুল হক বলেন, শান্তি-সম্প্রীতির-উন্নয়নের মূলমন্ত্রে পার্বত্য এলাকায় সেনা বাহিনী শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে সর্বস্থরের জনসাধারণকে সহযোগীতায় এগিয়ে আসতে হবে।


তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাবা-মা যেমনি তোমাদেরকে নিয়ে বিভিন্ন স্বপ্ন দেখছেন-তেমনি দেশও তোমাদের কাছ থেকে আগামী উন্নয়েন অনেক প্রত্যাশা করছে। সুতরাং নিজেকে নিজে গন্তব্যে পৌছানোর লক্ষ্যে লেখা-পড়ার আরো বেশী মনোযোগী হতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ