• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

শহীদ আবদুল আলী স্কুল এন্ড কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানে
রাঙামাটি শহরে দুই যুদ্ধাপরাধীর নামে করা সড়কের নাম পরিবর্তন করা হবে-জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2017   Friday

রাঙামাটি শহরে দুই যুদ্ধঅপরাধীর নামে যে সড়কের নামকরণ করা হয়েছিল খুব সহসা তার পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। তিনি জানান শহরে দোয়েল চত্বর থেকে তবলছড়ি পর্যন্ত এবং আরো একটি সড়কে  নামের পরিবর্তণ করা হবে।

 

শুক্রবার পার্বত্য চট্টগ্রামে প্রথম স্বাধীনতা পদক প্রাপ্ত রাঙ্গামাটির শহীদ আবদুল আলীর নামে প্রতিষ্ঠিত শহীদ আবদুল আলী স্কুল এন্ড কলেজ এর প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠানে রাঙামাটির দুই যুদ্ধঅপরাধীর নামে সড়কের নাম পরিবর্তনের ঘোষনা দেন জেলা প্রশাসক।  জেলাপ্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান দেশে জঙ্গীবাদ সন্ত্রাস ও মাদকের ছোবল থেকে সন্তানদের রক্ষা করতে এবং বাল্য বিবাহ প্রতিরোদে এগিয়ে আসে অভিভাবকদের প্রতি আহবান জানান।

 

এ দিকে শুক্রবার সকালে স্কুল প্রাঙ্গনে শহীদ আবদুল আলী স্কুল এন্ড কলেজ এর পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। অনুষ্ঠানের শুরুতেই বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে নানান সাজে সেজে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা অংশ নেয়। র‌্যালী শেষে স্কুল প্রাঙ্গনে বসে মিলন মেলা।

 

অনুষ্ঠানের উদ্বোধন করে সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সঠিক ইতিহাস জানাতে হবে এবং চর্চা করতে হবে। তিনি বলেন, রাঙামাটিতে চাকুরি করতে এসে স্বাধীনতা সংগ্রামে অসীম সাহসিকতার সাথে লড়ে জীবন দিয়েছেন শহীদ এম আবদুল আলী। তাঁর সুযোগ থাকা সত্তেও তিনি পালিয়ে যাননি। বরঞ্চ স্বাধীনতার স্বপ্নে বিভোর আবদুল আলী মুক্তি সংগ্রামে সর্বোচ্চটাই উজার করে দিয়ে চির স্বরনীয় হয়ে আছেন।

 

অনুষ্ঠানে জেলাপ্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান,পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে বক্তব্য রাখেন। পূনর্মিলনীতে বিদ্যালয়ে ১৯৭০ সাল থেকে ২০১৭ সালের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা অংশ নেয়। বিকেলে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ