• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে পরিবার ও সমাজে নারী নির্যাতন ও প্রথাগত আইন সংস্কারের লক্ষে সভা

রুপায়ন তালুকদার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2017   Wednesday

বুধবার খাগড়াছড়িতে আদিবাসীদের প্রথাগত আইন সংস্কারের লক্ষে জেলা পর্যায়ে ষান্মাসিক  সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সকালে খাগড়াছড়ি স্থানীয় উন্নয়ন সংস্থা খাগড়াপুর মহিলা কল্যান সমিতি(কেএমকেএস) উদ্যোগে বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহায়তায় কেএমকেএস এর হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কাজল বরন ত্রিপুরার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা। আলোচনা সভায় ধারনা পত্র পাঠ করেন সমন্বকারী মনিষা তালুকদার।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ও জেলার কারবারি এসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরা,২৫৭ নং  নুনছড়ি মৌজার হেডম্যান ক্ষেত্রমোহন রোয়াজা। এছাড়া বক্তব্য রাখেন মহিলা কারবারী মানসি রোয়াজা,মহিলা কারবারী পহেলি চাকমা,পুরুষ কারবারী হেমজ্ঞন চাকমা,কলেজ শিক্ষাথী সানু মারমা।

 

সভায় জেলার বিভিন্ন গ্রামে হেডম্যান,কারবারি,মহিলা কারবারী,শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ গ্রহন করেন।

 

ধারনা পত্রে বলা হয় আদিবাসী নারীরা পিতৃতান্ত্রিক সমাজের সদস্য,পিতৃ তান্ত্রিক রাষ্ট্র ও জাতীয়তার সদস্য এবং আদিবাসী জনগোষ্টির অর্ন্তভুক্ত প্রান্তিক জনগোষ্টির সদস্য হিসেবে এই তিন ভাবে বৈষম্যের শিকার হন। তাছাড়া ও আদিবাসী নারীরা পরিবার ও সমাজে খুব কম মূল্যায়িত হন। ১৯০০ সালের পাার্বত্য চট্টগ্রাম রেগুলেশনের ১৮ নং ধারাং প্রদত্ত ক্ষমতাবলে প্রণীত পার্বত্য চট্টগ্রাম শাসন বিধির ৪০ নং বিধি, তিন পার্বত্য জেলা পরিষদ আইনে ৬৬ ধারায় ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনের ২২(ঙ) ধারায় সার্কেল চীফ,মৌজা হেডম্যান ও কারবারীগণ আদিবাসীদের প্রথা ও রীতিনীতির ভিত্তিতে নিজেদের উদ্ভূত সামজিক বিরোধ নিস্পত্তির বিচারিক ক্ষমতা দেওয়া হলেও আদিবাসী নারীরা অনেক সময় বৈষম্যের শিকার হন। আর আদিবাসী নারীরা নির্যাতন ও বৈষম্যের শিকার হওয়ার মূল কারন হচ্ছে আদিবাসী সমাজে বিবাহ নিবন্ধনের কোন লিখিত দলিল না থাকা,সমাজে নারীদের কাজের মূল্যায়ন না করা, নারীর নেতৃত্ব না থাকা, সম্পত্তি অধিকার না দেওয়া।

 

আর তিন পার্বত্য জেলায় আদিবাসী সমাজে পারিবারিক আদালত না থাকায় কোন পুরুষ একাধিক বিয়ে করে থাকলে কোন কারনে আগের স্ত্রীকে ছেড়ে চলে গেলে তার ভরন পোষন করা থেকে বিরত থাকে। অনেক সময় গ্রাম্য শালিসে তার আগের স্ত্রীর ও সন্তানের ভরন পোষনের জন্য রায় দিলেও ওই পুরুষ রায় না মেনে অন্যত্র চলে গেলে সেই রায় আর বাস্তবায়ন করা সম্ভব হয় না। পিতৃ সম্পত্তি অধিকার ও উত্তরাধিকার ও হন পুত্র সন্তানরা কোন ক্রমে পুত্র সন্তান না থাকলে কন্যা সন্তানরা পিতৃ সম্পত্তির অংশীদার হন। যা বৈষম্যে শিকার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ