• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন বিজ্ঞপ্তি আহ্বান                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস-চাঁদাবাজি,খুন-অপহরণ বন্ধের দাবীতে রাঙামাটিতে সমাবেশে
পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারসহ অব্যাহত সন্ত্রাস নির্মূলে অভিযান জোরদারের দাবী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2017   Sunday

পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস,চাদাবাজী, অপহরণ হত্যা ও গুমের প্রতিবাদে এবং অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবীতে রোববার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

সমাবেশ নেতৃবৃন্দ বলেন, পার্বত্য শান্তি চুক্তির প্র্রায় দুই দশক পার হয়ে গেলেও পাহাড়ে খুন, গুম, অপহরণ, সন্ত্রাস, চাঁদাবাজি দিন দিন বেড়েই চলেছে। পার্বত্য চট্টগ্রামে বর্তমানে যেভাবে সন্ত্রাসী কর্মকান্ড বেড়েছে তাতে সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকিতে।


সমাবেশ থেকে নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধারসহ অব্যাহত সন্ত্রাস নির্মূলে অভিযান জোরদার এবং জনগণের নিরাপত্তায় সেনাক্যাম্প বৃদ্ধির দাবি জানিয়ে অাগামী ৩০ নভেম্বরের মধ্যে এসব দাবী-দাওয়া পূরণ করা না হলে কঠোর আন্দোলনের ঘোষনা দেওয়া হবে।


নিপীড়িত নির্যাতিত পার্বত্যবাসীর ব্যানারে রাঙামাটি জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলার সভাপতি বেগম নুরজাহানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম মুন্না।

 

পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কামালের পরিচালনায় অন্যান্যও মধ্যে বক্তব্যে দেন পার্বত্য গণপরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান অ্যাডভোকটে পারভেজ তালুকদার, রূপ কুমার চাকমা, সম-অধিকার আন্দোলনের নেতা কাজী মো. জালোয়া, আবদুল মজিদ, আবদুর বারেক, খলিলুর রহমান,পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের সাবেক ছাত্র নেতা উজ্জ্বল পাল, মোর্শেদা আক্তার, সোহেল রিগান প্রমুখ।


এর আগে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিমনেসিয়াম চত্ত্বরে গিয়ে শেষ হয়। মিছিল ও সমাবেশে কয়েক হাজার জনতার ঢল নামে। মিছিল ও সমাবেশ চলাকালীন শহরের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সমাবেশকে ঘিওে আইন-শৃংখলা বাহিনীর নিরাপত্তা জোরদার ছিল। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক লোকজন অংশ গ্রহন করেন।


সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, হত্যা-গুমসহ অপহরণের ঘটনাগুলোতে মানবাধিকার সংগঠনগুলো সন্ত্রাসীদের পক্ষ নিয়ে বিতর্কিত অবস্থান নিয়েছে। এসব হত্যাকান্ড নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর রহস্যজনকভাবে নীরব ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।


বক্তারা সন্ত্রাসীদের হাতে নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণ এবং রাঙামাটি মেডিকেল কলেজ,বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চালুর দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ