• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে ৫ নারী সংগঠনের সংবাদ সম্মেলন
৯ এপ্রিল স্ব স্ব জাতিসত্তার জাতীয় পোশাক পরিধান কর্মসূচিসহ ৬ দফা কর্মসূচি ঘোষণা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2017   Thursday

আগামী ৯ এপ্রিল স্কুল-কলেজ ও অফিস-আদালতসহ সর্বক্ষেত্রে স্ব স্ব জাতিসত্তার জাতীয় পোশাক পরিধান কর্মসূচিসহ ৬ দফা কর্মসূচি ঘোষণা করেছে  পার্বত্য চট্টগ্রামের ৫ নারী সংগঠন।

 

ইতি চাকমা হত্যার বিচার-হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারী ধর্ষণ-খুন-নির্যাতন বন্ধের দাবিসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার খাগড়াছড়ি সদরের স্বনির্ভরস্থ ইউপিডিএফ জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের এক কর্মসূচি ঘোষনা করা হয়। সংগঠনগুলো হল হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, নারী আত্মরক্ষা কমিটি, সাজেক নারী সমাজ ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি।

 

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা, নারী আত্মরক্ষা কমিটির সদস্য সচিব উক্রাচিং মারমা, সাজেক নারী সমাজের তথ্য ও প্রচার সম্পাদক শান্তি দেবী চাকমা ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি শান্তি প্রভা চাকমা ।

 

 

সংবাদ সম্মেলনে ঘোষিত কর্মসূচির মধ্যে আরো রয়েছে,পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের মেডিক্যাল রিপোর্ট প্রদানে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আগামী ২৮ এপ্রিল সমাবেশ; ক্ষুদ্র ঋণের নামে অমানবিক শোষন বন্ধের দাবি, উপযুক্ত কর্ম পরিবেশ নিশ্চিতকরণ, মিল ফ্যাক্টরিতে নারীর নিরাপত্তা, নারী জনপ্রতিনিধিদের অধিকতর উন্নয়নমূলক কর্মকান্ডে যুক্ত করা, বিচার সালিশে তাদের অংশগ্রহণের দাবিসহ ইত্যাদি নানা দাবিতে আগামী ১মে  জনপ্রতিনিধি ও পেশাজীবী সমাবেশ; ‘প্যালেস্টাইন সংহতি দিবস’-এ অংশগ্রহণ করার কারণে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা ও সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা তুলে নেয়ার দাবিতে আগামী ১ জুন আধ ঘন্টা ব্যাপী প্রতীকী রাজপথ অবরোধ/রাজপথে অবস্থান ধর্মঘট; আগামী ১ মে হতে ১২ জুন পর্যন্ত মাস ব্যাপী গণসংযোগ ও পাড়া-গ্রামে প্রতিবাদী নারী সমাবেশ এবং আগামী ১২ জুন কল্পনা চাকমা অপহরণের বিচারসহ নারী নির্যাতন বিরোধী সমাবেশ।

 

 

সংবাদ সম্মেলনে সাম্প্রায়িক উস্কানীমুক্ত পরিবেশে নিরাপদে বৈসাবি পালন করার জন্য পরিবেশ সৃষ্টি করা, সাম্প্রদায়িক উস্কানিদাতাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা ও ধরপাকড়ের নামে রাতে বিরাতে ঘরবাড়ি তল্লাশি, ছাত্র-যুবকদের আটক-গ্রেফতার বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ