• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

ইতি চাকমা’র হত্যাকারীদের গ্রেফতারের মহালছড়ি কলেজে প্রতীকী ক্লাশ বর্জন

মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2017   Wednesday

ইতি চাকমার হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মহালছড়ি ডিগ্রি কলেজ গেইট ও মহালছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ ও প্রতীকী ক্লাশ বর্জন কর্মসূচী পালন করা হয়েছে।

 

বুধবার খাগড়াছড়ির মহালছড়িতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।

 

মহালছড়ি ডিগ্রি কলেজ গেইট ও মহালছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন সংগঠনের নেতৃত্বে এক যোগে  ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে স্কুল ও কলেজ শিক্ষার্থীরা ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালন করে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মেনন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন মহালছড়ি উপজেলা শাখার সভাপতি সুজাতা চাকমা, সাধারণ সম্পাদিকা পিপি চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরাম মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিদর্শন খীসা প্রমূখ।

 

বক্তারা বলেন,  গেল ২৭ ফেব্রুয়ারী কলেজ ছাত্রী ইতি চাকমাকে মধ্য যুগীয় কায়দায় যেভাবে শয়ন কক্ষে খুন করা হয়েছে তাতে দুর্বত্তরা খুন করার দৃষ্টতা দেখিয়েছে। এর মতো খুনীরা ধরাছোঁয়ার বাইরে থাকায় হত্যা, ধর্ষণ, গুম এর মতো ঘটনা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে বেড়ে চলেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ