• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি পৌর সভার মেয়র ও কাউন্সিলরদের জণগণের মুখোমুখি অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2017   Tuesday

মঙ্গলবার রাঙামাটি পৌরসভার মেয়র এবং কাউন্সিলরদের সাথে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজর করা হয়।

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় রাঙামাটি পৌরসভা ও সচেতন নাগরিককমিটি (সনাক) রাঙামাটির যৌথ আয়োজনে রাঙামাটি পাবলিক কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সনাকের স্থানীয় সরকার বিষয়ক উপকমিটির সদস্য নিরূপা দেওয়ান। অনুষ্ঠানে সনাক রাঙামাটির  সভাপতি চাঁদ রায় এবং পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন  সনাক সদস্য এ্যাডভোকেট সুস্মিতা চাকমা।

 

জনগণের মুখোমুখি অনুষ্ঠানে পৌরসভার বিগত বছরের কার্যক্রম উপস্থাপন করেন শহর পরিকল্পনাবিদ সুবর্ণ চাকমা।

 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী জনগণ এলাকার রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট, পরিস্কার পরিচ্ছন্নতা, বাজারে উন্নয়ন এবং রাঙামাটি শহরকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য পৌর কর্তৃপক্ষের দায়িত্ব সম্পর্কে সরাসরি প্রশ্নের মাধ্যমে জানতে চান। পৌরসভার পক্ষ থেকে মেয়র আকবর হোসেন চৌধুরী জনগণের মুখোমুখি হয়ে উত্তর প্রদান করেন।

 

প্রশ্ন ও উত্তর পর্ব শেষে কাউন্সিদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান বাবু। তিনি রাঙামাটি শহরকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য আগামি এক  বছরে সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের জন্য সহযোগিতা কামনা করেন।

 

সনাক সভাপতি চাঁদ রায় তার বক্তব্যে পৌরসভার মেয়র, কাউন্সিলররা এবং উপস্থিত জনগণকে সনাক ও টিআইবি’র পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন এই অনুষ্ঠানের মাধ্যমে জনগণ জনপ্রতিনিধিদের কাছে আসার সুযোগ সৃষ্টি হয়েছে এবং তাদের প্রত্যাশা ব্যক্ত করতে পেরেছেন। এ ধরণের অনুষ্ঠান জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যে সেতুবন্ধন তৈরী করবে।

 

সভাপতির সমাপনী বক্তব্যে মেয়র আকবর হোসেন চৌধুরী অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য সচেতননাগরিককমিটি (সনাক) রাঙামাটি শাখাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ অনুষ্ঠানের মাধ্যমে জনগনের যে প্রত্যাশা ব্যক্ত করেছেন ও সমস্যাসমূহ উত্থাপন করেছেন তা পৌর পরিষদ গুরুত্ব দিয়ে সমাধানে পদক্ষেপ নেবে। পাশাপাশি এসব ব্যাপারে কার্যকরজনমুখী পৌরসভা গঠনে প্রয়োজনীয় পদক্ষে পগ্রহণ করবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ