• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদের উন্নয়ন কমিটির সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Mar 2017   Monday

কাপ্তাই হ্রদের অস্তিত্ব ধরে রাখতে হলে অবশ্যই জাঁক অপসারণ করতে হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

তিনি বলেন, একটা সময় কাপ্তাই হ্রদের যে ঐতিহ্য ছিল তা অপব্যবহারের কারণে বিলীন হয়ে যাচ্ছে। তাই হ্রদ বাঁচাতে এখনি উদ্যোগ গ্রহণ করতে হবে। এজন্যে স্থানীয়দের সাথে নিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত সচেতনতা সৃষ্টি করতে হবে। 

 

সোমবার  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সভায় জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

 

সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ, সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান, পরিষদের নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুস সামাদ, বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয়গীরি চাকমা’সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। 

 

জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রতি মাসে সমন্বয় সভাটি করা হয় জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে। তাই প্রতি সভায় বিভাগীয় প্রধানদের উপস্থিত থেকে পরামর্শ ও মতামত প্রদানের আহ্বান জানান তিনি।

 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, সারাদেশে উদ্বেগজনক হারে জঙ্গীবাদ ও মাদক সংক্রান্ত ঘটনা বেড়ে গেছে। তাই এ জেলায়ও জঙ্গী ও মাদকের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে পুলিশের বিশেষ দল এ বিষয়ে অভিযান অব্যাহত রেখেছে। তাই এসব বিষয়ে কোন তথ্য জানা থাকলে তা জানিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ