• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2017   Sunday

রোববার  মহালছড়িতে বিভিন্ন কর্মসূচী গ্রহনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

 

মহালছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যেগে সকালে মহালছড়ি উপজেলা স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। সকাল সাড়ে ৮ টায় মহালছড়ি মাঠে মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি উদযাপন শুরু হয়। এ সময় আরে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল শেখ মো: আবদুল্লাহ জুনায়েদ পিএসসি, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবদুল মোমেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরী, মহালছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, আ,ন,মমাসুম হোসেন, সহকারী শিক্ষা অফিসার প্রনব চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান ই শুলশান, মহালছড়ি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন কুমার শীল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া মহালছড়িএপিবিএন স্কুল, মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়, সিঙিনালা উচ্চ বিদ্যালয়, মহালছড়ি মহিলা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক অনুষ্ঠানে অংশ গ্রহন করেছেন।

 

সারাদিনের কর্মসূচীতে কুচকাওয়াজ, ছাত্র-ছাত্রীদের শরীর চর্চামুলক ডিসপ্লে, মুক্তিযুদ্ধ বিষয়ক নাটিকা প্রদর্শন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধূলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, আলোচনা সভার আয়োজন করা হয়।

 

আলোচনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানসহ স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন তাঁদের কথা স্মরণ করে বক্তারা বলেন, এ দেশ স্বাধীন হয়েছে তবে স্বাধীনতা বিরোধীরা এখনো শেষ হয়ে যায়নি। এ দেশকে জঙ্গিমুক্ত করে উন্নত দেশে পরিণত করার  দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকলকে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করার আহবান জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ