• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

পিসিপি`র তিন নেতার মু্ক্তির দাবিতে রাঙামাটির কতুকছড়িতে বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2017   Saturday

সাজেকে তিন পিসিপি নেতাকে গ্রেফতারেরর প্রতিবাদে ও মুক্তির দাবিতে শনিবার রাঙামাটির কতুকছড়িতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

 

পিসিপি’র রাঙামাটি জেলা শাখার দপ্তর সম্পাদক বিপ্লব চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পিসিপি’র রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বড় মহাপুড়ুম স্কুল গেইটের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপি’র জেলা শাখার সহসভাপতি নিকন চাকমা। বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) রাঙ্গামাটি জেলা কমিটির আহব্বায়ক ধর্মশিং চাকমা, হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) কেন্দ্রীয় সদস্য মন্টি চাকমা প্রমূখ। সংগঠনের অর্থ সম্পাদক জয়ন্ত চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পিসিপি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কংচাই মারমা।

 

এর আগে একটি বিক্ষোভ মিছিলটি কুদুকছড়ি বড় মহাপুড়ুম স্কুল গেইট থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় স্কুল গেইটে  গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, গেল ১৪ মার্চ দিবাগত রাত ১ টায় আইন-শৃংখলা বাহিনী পিসিপি’র জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রিপন আলো চাকমাসহ তিন ছাত্র নেতাকে গ্রেফতার করে এবং চাদাবাজি সহ মিথ্যা মামলা দায়ের  করা হয়।

 

বক্তারা গ্রেফতারকৃত পিসিপি’র তিন নেতার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রতাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ