• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলা শুরু
পাট চাষীদের সুদমুক্ত ঋণ প্রদান করা হবে-বৃষ কেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2017   Sunday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, সোনালী আঁশ পাটের ঐতিহ্য ফিরে আনতে জেলা পরিষদ থেকে পাট চাষীদের সুদমুক্ত ঋণ প্রদান করা হবে।

 

তিনি বলেন, এক সময় পাটকে আমাদের দেশের সোনালী আঁশ বলা হতো কিন্তু সঠিক মূল্য না পাওয়ায় কৃষকরা পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছে। এর ফলে দেশে পলিথিন এর ব্যবহার দিন দিন যেমন বেড়েছে তেমনী চাষীরা তামাক চাষে উৎসাহিত হচ্ছে। এই অপচনশীল পলিথিন ও তামাক চাষের ফলে প্রতিনিয়তই পরিবেশের ক্ষতি সাধন হচ্ছে।

 

তিনি তামাক চাষে নিরুৎসাহিত করে পাট চাষে চাষীদের উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগকে উদ্দ্যেগ গ্রহনের পরামর্শের পাশাপাশি পাটজাতীয় পণ্য ব্যবহারে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

 

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ও রাঙামাটি উদ্যেক্তা উন্নয়ন পরিষদের আয়োজনে জিমনেসিয়াম মাঠে আয়োজিত মাসব্যপী তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলার উদ্ধোধনী বক্তব্যে চেয়ারম্যান এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে পার্বত চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মোঃ শাহজাহান মোল্লা, বিআইডিডি’র চেয়ারম্যান সুব্রত রাহা, নানিয়ারচর কলেজের প্রভাষক ও আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা উপস্থিত ছিলেন।

 

উদ্ধোধন শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। মাসব্যাপী এ মেলায় পাটজাতীয় পণ্যসামগ্রী, টেক্সটাইল, হস্তশিল্প’সহ বিভিন্ন প্রকারের মালামাল নিয়ে মোট ৫০টি স্টল রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ