• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

নানা আয়োজনে খাগড়াছড়িতে আর্ন্তজাতিক নারী দিবস পালন

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2017   Wednesday

বুধবার আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালী ও আলোচনা সভা করেছে বিভিন্ন সংগঠন।

 

খাগড়াপুর কমিউনিটি সেন্টারে গিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি ও মহালছড়ি উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কাকলি খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিতা ত্রিপুরা, সহ-সাংগঠনিক সম্পাদক দুর্গারনী চাকমা।

 

এর আগে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন উপজেলা কমিটি খাগড়াছড়ির চেঙ্গী স্কোয়ার সংলগ্ন এম এন লারমা ভাস্কর্য থেকে র‌্যালীটি শুরু বের করে র‌্যালিটি শহরের শাপলা চত্তর হয়ে কোট বিল্ডিং ঘুরে খাগড়াপুর কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।

 

অপরদিকে “নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এ সেøাগানে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়িতে আর্ন্তজাতিক নারী দিবস পালন করেছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল হক। এসময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দীন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  এলিস শারমিন উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

এর আগে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের শাপলা চত্ত্বর ঘুরে প্রধান সড়ক হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন সামাজিক সংগঠন,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ