• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

ট্যুর ডি সিএইচটি মাউন্টেইন বাইক প্রতিযোগিতার লক্ষ্যে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2017   Wednesday

আগামী ২৩-২৬ মার্চ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে খাগড়াছড়ি-রাঙামাটি ও বান্দরবান জেলা পর্যন্ত ট্যুর ডি সিএইচটি মাউন্টেইন বাইক প্রতিযোগিতা অনুষ্ঠানের বুধবার রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও তিন পার্বত্য জেলা পরিষদের যৌথ আয়োজনে জেলা পরিষদ সভাকক্ষে সভার সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন এর পরিচালনায় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ লোকমান আহমেদ, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাফিউল সারোয়ার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রফিকুল হক, বিজিবি কর্মকর্তা মোঃ  মাহমুদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুস সামাদ, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান, রোভার স্কাউটস এর সম্পাদক নূরুল আবছার, জেলা স্কাউটস এর সম্পাদক মোঃ ইলিয়াছ আযম, সওজ এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবু।

 

সভায় ২৫মার্চ সকালে খাগড়াছড়ি হতে বাইক প্রতিযোগিরা রাঙামাটির উদ্দ্যেশে রেস আরম্ভ করে রাঙ্গামাটি জিমনেসিয়ামে এসে রাত্রি যাপন করবে। ২৬মার্চ সকালে জিমনেসিয়াম থেকে শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে আসামবস্তী-কাপ্তাই-লিচুবাগান-ফেরীঘাট হয়ে বান্দরবানের উদ্দেশ্যে রেস আরম্ভ করবে ও বান্দরবানে গিয়ে এ রেস শেষ হবে। এরপর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

 

সভায় এ উপলক্ষে ২৬মার্চ সকালে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করারও সিদ্ধান্ত গৃহীত হয়। ২৫ ও ২৬মার্চ বাইক প্রতিযোগিদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, ভলান্টিয়ার সার্ভিস ও যানবাহনের সুবিধা প্রদানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিজিবি, স্বাস্থ্য বিভাগ, জেলা ক্রীড়া সংস্থা ও রোভার স্কাউটস ও সাধারণ স্কাউটসদের নিয়োজিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ