• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

আর্ন্তজাতিক নারী দিবসকে সামনে রেখে খাগড়াছড়িতে মানববন্ধন ও র‌্যালী

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2017   Tuesday

৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবসকে সামনে রেখে মঙ্গলবার খাগড়াছড়িতে মানববন্ধন,র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়িতে কর্মরত বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা ও খাগড়াছড়ি আর্দশ উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে পেরাছড়া ইউনিয়নের কৃষি গবেষনা এলাকায় খাগড়াছড়ি আর্দশ উচ্চ বিদ্যালয়ের সামনে আধা ঘন্টা ব্যাপি মানববন্ধন করা হয়। এতে খাগড়াছড়ির বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা ও খাগড়াছড়ি আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। পরে একটি র‌্যালী বের করে  খাগড়াছড়ি আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে  গিয়ে আলোচনা সভার করা হয়। 

 

আলোচনা সভায় নারী নির্যাতন,নারীদের অবহেলা এবং নারীরা বিষয়ে বৈষম্যের শিকারসহ বিভিন্ন বিষয়ের প্রতিকার চেয়ে বক্তব্য রাখেন উন্নয়ন কর্মী স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা জাবারাং এর পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, টিআইবি`র খাগড়াছড়ির এরিয়া ম্যানেজার আব্দুল মান্নান আকন্দ, সাংবাদিক প্রদীপ চৌধুরী, নারী নেত্রী ইন্দিরা দেবী চাকমা,উন্নয়ন কর্মী ও নারী নেত্রী শেফালিকা ত্রিপুরা। সভায় সভাপতিত্ব করেন কাবিংদার এর পরিচালক লালসা চাকমা।

 

বক্তারা আরো বলেন,গেল ২৭ ফেব্রুয়ারী খাগড়াছড়ি শহরের আরাম বাগ এলাকায় নৃশংসভাবে কলেজ ছাত্রী ইতি চাকমাকে গলা কেটে হত্যা করা হয় যার  রহস্য সরকার এখনো  খোজ পায়নি। বক্তারা দ্রুত ইতি চাকমার হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ