• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের ডাকে রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2017   Monday

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদসহ কয়েকটি সংগঠনের ডাকে সামবার রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও ভর্তিতে পার্বত্য কোটা চালু, সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলসহ ৮ দফা দাবিতে এ হরতাল পালিত হয়।

 

হরতাল  চলাকালে গতকাল সকাল থেকে শহরের অভ্যন্তরীন ও দুরপাল্লার রুটে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। শহরের অধিকাংশ দোকানপাত বন্ধ রয়েছে। নৌ রুটে কোন যাত্রীবাহী নৌযান ছেড়ে যায়নি। হরতাল সমর্থণকারীরা বনরুপা,কাঠালতলী,কলেজ গেইটসহ কয়েকটি স্থানে পিকেটিং করতে  দেখা  গেছে।  আইন শৃংখলা রক্ষায় শহরে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

 

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশিদ জানান,রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে কোথাও  কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

এদিকে, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের এক বিবৃতিতে দাবী করা হয়েছে হরতালের কারণে শহরের অভ্যন্তরীন ও দুরপাল্লার রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। দোকান পাট ও মার্কেটগুলো খুলেনি। নৌপথে কোন নৌযান ছেড়ে যায়নি। আইন শৃংখলা রক্ষায় শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হরতাল চলাকালে এখনো পর্যন্ত কোথাও নাশকতার খবর পাওয়া যায়নি। এছাড়া অপর দুই জেলা বান্দরবান ও খাগড়াছড়িতেও হরতালশান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

 

পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের ঢাকা মহানগর সভাপতি মো. শাহাদাৎ ফরাজি সাকিব বলেছেন পার্বত্যাঞ্চলের সুবিধা বঞ্চিত বাঙালীদের অধীকার ও উপজাতিয় কোটা বাতিল না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ