• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

চন্দ্রঘোনা ইউপি’র নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠানের দাবীতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Mar 2017   Thursday

কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে দ্রুত নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠানের দাবিতে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছেন নির্বাচিত সদস্যরা।

 

উল্লেখ্য, গেল বছর ১২ নভেম্বর চন্দ্রঘোনা ইউপি’র নির্বাচন অুনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগের মনোনীত আনোয়ারুল ইসলাম চৌধুরী নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন। গেল ২৩ নভেম্বর গেজেট প্রকাশিত হলেও চার মাসেও নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠিত হয়নি।

 

বৃহস্পতিবার জলাধীন চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে দ্রুত নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠানের দাবিতে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন নির্বাচিত সদস্যরা। এতে ইউএনও’র পক্ষে স্মারকলিপি গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন ।


স্মারকলিপি প্রদানকালে নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মাঈনুল ইসলাম সুমন , মোঃ মোস্তফা, মোঃ মাঈনুল ইসলাম মনা, আবুল হাশেম , মোঃ আজিজুল হক (মন্ত্রী), আবুল হাসনাত খোকন, মোঃ মামুন,মোঃ মাঈন উদ্দিন,ফুসকারা বেগম,নয়ন আক্তার,হোসনে আরা বানু প্রমূখ। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়ার মাধ্যেমে একটি স্মারকলিপি প্রধান নির্বাচন কমিশনারের বরাবরেও পাঠানো হয়।


স্মারকলিপি গ্রহণকালে তিনি বলেন, চন্দ্রঘোনা ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নেওয়াসহ জনগনকে সেবা দেওয়ার তাগিদে জনপ্রতিনিধিদের দ্রুত শপথ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ