• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

উন্মেষের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অতিথি প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2017   Wednesday

মানবতাবাদী তরুণের সংগঠন উন্মেষ-এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গেল মঙ্গলবার রাঙামাটির বরকল উপজেলার সুবলং-এ দিন্যবাপী নানান অনুষ্ঠানের আয়োজন কা হয়।

 

সুবলং ইউনিয়নের বরুনাছড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা। উন্মেষের সভাপতি দীপেন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরুনাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরকমল বড়–য়া, বরকল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিহারী চাকমা, স্থানীয় মহিলা মেম্বার লক্ষীদেবী চাকমা , পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমতি রঞ্জন চাকমা, বরুনাছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশারদ চাকমা উন্মেষের উপদেষ্টা স্নেহাশীষ চাকমা।

 

এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে রক্তগ্রুপ নির্ণয় করা হয়। এতে বরুনা ছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সের মানুষ তাদের  রক্তগ্রুপ নির্ণয় করে।  উন্মেষের প্রশিক্ষিত কর্মী ও স্বেচ্ছাসেবীরা তাদের এ কাজে সহায়তা দেয়। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে কাগজ-কলম শিক্ষা উপকরণও  বিতরণ করা হয়। এর মধ্যে পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ ছাত্র-ছাত্রী ও বরুনাছড়ি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে কাগজ ও কলম বিতরণ করে উন্মেষ। আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

 

এছাড়াও উন্মেষ কর্মীদের নির্দেশনা ও পরিচালনায় রক্তদান ও রক্তগ্রুপ নির্ণয় বিষয়ক চাকমা ভাষায় রচিত একটি নাটিকা পরিবেশিত হয়।

 

সভায় বক্তারা বলেন, উন্মেষ বর্তমানে মানবতার সেবায় যে সকল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। উন্মেষের সেবামুলক কার্যক্রমের কারণে এলাকার অনেক মানুষ নতুন ভাবে বাঁচার প্রেরণা খুজে পাচ্ছে। প্রত্যন্ত এলাকায় গরীব, অসহায় মানুষের চিকিৎসা সেবা দান, রক্ত দান, ক্যান্সারে আক্রান্ত রোগী, কিডনী বিকল হওয়া রোগীদের পাশে থেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে উন্মেষ পার্বত্য এলাকার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে।

 

প্রধান অতিথি রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা বলেন, উন্মেষ এই এলাকার মানুষের জন্য যে সেবামুলক কাজ করে যাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসারযোগ্য। মানবতাবাদী এই সংগঠনের সকল কর্মীকে তিনি ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান এবং উন্মেষের সেবামুলক কাজে সহযোগিতা হিসেবে ৫ হাজার টাকা অনুদান ঘোষণা করেন। উন্মেষের যে কোন সেবামুলক কাজে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

 

উন্মেষের সভাপতি দীপেন চাকমা জানান, ২০১২ সালে মাত্র ৫জন মিলে তারা সংগঠনটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। উন্মেষের সদস্য সংখ্যা বর্তমানে ৪’শর অধিক। রাঙামাটি ও খাগড়াছড়ির পাশাপাশি চট্টগ্রামেও সীমিত পরিসরে উন্মেষের কাজ চলছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে রক্তদান, অসহায় গরীব রোগীদের চিকিৎসা সহায়তার জন্য তহবিল সংগ্রহ, বিভিন্ন দিবস পালন করা। উন্মেষের ৩’শ জন রক্তদাতা ইতোমধ্যে বিভিন্ন রোগীর জন্য ১৭’শ ব্যাগের বেশি  রক্ত দান করেছেন।

 

উল্লেখ্য, সর্বত্র সর্বদা মানব সেবায় এই মন্ত্রকে বুকে ধারণ করে বিগত পাঁচ বছর ধরে রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে রাঙামাটির একদল । প্রথম দিকে রক্তদান করা, রক্তদানে মানুষকে উৎসাহিত করা ও সচেতনতা সৃষ্টি করা ছিল তাদের কাজে। পরবর্তীতে দুঃস্থ অসহায় দরিদ্র রোগীদের পাশে থেকে সাধ্যমত সহযোগিতা দেয়াটাও সংগঠনের কর্মীরা নিজেদের কার্যক্রমের অর্ন্তভুক্ত করে। এসব তারুন্যদীপ্ত সেবামুলক কার্যক্রমের কারণে ইতোমধ্যে পার্বত্য অঞ্চলে সংগঠনটির নাম ব্যাপক পরিচিতি লাভ করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ