• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2017   Tuesday

সারাদেশের ন্যায় মঙ্গলবার থেকে রাঙামাটিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় আদালতে সাজাপ্রাপ্ত বাসচালকের যাবজ্জীবন কারাদন্ডের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।

 

বাস ধর্মঘটের কারণে সকাল থেকে কোন যাত্রী বাস জেলা শহর থেকে অন্যত্র ছেড়ে যায়নি। ফলে বাস ধর্মঘটের ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষ ও পর্যটকদের। ধর্মঘটের কারণে অনেককেই সিএনজি অটোরিক্সা রিক্সায় করে গন্তব্যে যেতে হচ্ছে।

 

রাঙামাটি-খাগড়াছড়ি-বান্দরবান বাস মালিক সমিতির সভাপতি মঈন উদ্দীন সেলিম তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় আদালতে সাজাপ্রাপ্ত বাসচালকের যাবজ্জীবন কারাদন্ডের প্রতিবাদে রাঙামাটিতেও এ বাস ধর্মঘট ডাকা হয়েছে।

 

রাঙামাটি চট্টগ্রাম সড়কের বাস সমিতির সহ-সভাপতি সহিদুজ্জামান মহসিন রোমান বলেন,কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি ঘোষনা করা হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক ধর্মঘট প্রত্যাহার করা হবে। তবে মানুষের কষ্টের দিকে তাকিয়ে রিক্সার বিকল্প হিসেবে শহরের মধ্যে অটোরিকশা চালু রয়েছে।


কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রশীদ জানান,বাস সমিতির উচিত ছিল রাঙামাটিতে মাইকিং করা। তা হলে যাত্রীরা বিভিন্ন এলাকা হতে এসে আটকা পড়তেন না। তবে এই ব্যাপারে যদিকেউ অপ্রীতিকর ঘটনা ঘটায় তা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ