• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে জেলা সমাজ সেবা কার্যালয়ের রোগীদের চিকিৎসার্থে চেক প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2017   Wednesday

বুধবার রাঙামাটিতে জেলা সমাজ সেবা কার্যালয় থেকে ২০১৬-২০১৭অর্থ বছরের জেলার বিভিন্ন উপজেলার ৮জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজড রোগীদের মাঝে ৫০হাজার টাকা করে ৪লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় সমাজসেবা বিভাগের আহ্বায়ক ও পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদের সদস্য সবির কুমার চাকমা, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, রাঙামাটি পৌর প্যানেল মেয়র জামাল উদ্দিন। অনুষ্ঠানে সমাজ সেবা বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উল্লেখ, জেলার সদর উপজেলার বন্ধুকভাঙ্গা ইউনিয়নের ডানে ত্রিপুরাছড়া গ্রামের শান্তি বিজয় চাকমা, জুরাছড়ি উপজেলার শিলছড়ি গ্রামের মেয়েরাম চাকমা, জুরাছড়ি সদরের নয়ন মালা চাকমা ও বনযোগীছড়ার কদম্বি চাকমা, লংগদু উপজেলার রনজিত গ্রামের নাগরিকা চাকমাকে ক্যান্সার রোগের চিকিৎস্বার্থে এবং সদর উপজেলা রিজার্ভবাজার শুটকিপট্টিী গ্রামের যতীন্দ্র লাল দত্ত ও জুরাছড়ি উপজেলার লাচি পাড়া গ্রামের প্রিয় কান্তি চাকমাকে স্ট্রোকে প্যারালাইজড ও জুরাছড়ি উপজেলার জনতা গ্রামের জ্যোতি চাকমাকে কিডনী রোগের চিকিৎস্বার্থে প্রতিজনকে ৫০হাজার টাকার চেক প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ