• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে প্রাথমিক শিক্ষা বিভাগের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2017   Wednesday

বুধবার রাঙামাটিতে প্রাথমিক শিক্ষা বিভাগের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত এক সভা  অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এতে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের পরিচালনায়  অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা কমিটির আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, সবির কুমার চাকমা, ত্রিদীপ কান্তি দাশ, চানমনি তংচঙ্গ্যা, থোয়াইচিং মারমা, সান্তনা চাকমা, মোঃ জানে আলম, রেমলিয়ানা পাংখোয়া, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা’সহ জেলার ১০টি উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। 

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন,জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সবচাইতে বড় প্রতিষ্ঠান। এ বিভাগে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি ছাড়াও ৬শতের অধিক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ২ হাজার ৭শ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছেন।জেলার আগামী প্রজন্মকে সুশিক্ষিত করে তোলার দায়িত্ব এসকল শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারিদের উপর।

 

তিনি  আরো বলেন, শিক্ষক এবং কর্মকর্তাদের সরকারি বিধিবিধান মেনে কাজ করার  আহ্বান জানিয়ে বলেন, কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের কাজের মধ্যে সমন্বয়ের অভাব হলে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়।  তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বর্গা প্রথা রোধ করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রতি আহ্বান রাখেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ