• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে শিল্পকলা একাডেমীর ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2017   Monday

রাঙামাটিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বসন্তবরণ উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে কেক কেটে কাটেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন বাংলাদেশ রেডিও বেতার রাঙামাটির আঞ্চলিক পরিচালক মোঃ সালাহ উদ্দীন, ক্ষুদ্র -নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রনেল চাকমা,  জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে। স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা।

 

অনুষ্ঠানে অতিথিরা বিশাল কেক কেটে শিল্পকলা একাডেমীর ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। পরে শিল্পকলার শিল্পীদের পরিবেশনায় পাহাড়ী নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে  জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, সংস্কৃতি একটি সুন্দর জাতি গঠনে অসামান্য অবদান রাখে। এ কারণে স্বাধীনতা পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠা করেন।

 

তিনি আরো বলেন, এ পার্বত্যঞ্চল সংস্কৃতির দিক দিয়ে ভিন্ন বৈচিত্র যা দেশের অন্য কোথাও দেখা যায় না। এই শিল্পকলার মাধ্যমে এখানকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পী ও সাহিত্যিকরা তাদের সংস্কৃতির চর্চা ও বিকাশ ঘটাঠে পারছে। তিনি শিল্পীদের নিজেদের সাহিত্য ও সংস্কৃতিকে ধরে রাখতে বেশী বেশী করে চর্চা করার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ